Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির রাস্তায় সুরক্ষিত নন মহিলা বিচারকও, আদালত থেকে পিছু নিয়ে ব্যাগ ছিনতাই করে পালাল ডাকাতরা

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি আছে দিল্লিতেই! সাধারণ মহিলা শুধু নয়, অপরাধীদের শ্যেন চক্ষু থেকে রেহাই নেই মহিলা বিচারকেরও। আদালত চত্বর থেকে পিছু নিয়ে নির্জন রাস্তায় মহিলা বিচারকের থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুই মোটরবাইক আরোহী। বিচারকের দাবি, গোট

দিল্লির রাস্তায় সুরক্ষিত নন মহিলা বিচারকও, আদালত থেকে পিছু নিয়ে ব্যাগ ছিনতাই করে পালাল ডাকাতরা

শেষ আপডেট: 27 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি আছে দিল্লিতেই! সাধারণ মহিলা শুধু নয়, অপরাধীদের শ্যেন চক্ষু থেকে রেহাই নেই মহিলা বিচারকেরও। আদালত চত্বর থেকে পিছু নিয়ে নির্জন রাস্তায় মহিলা বিচারকের থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুই মোটরবাইক আরোহী। বিচারকের দাবি, গোটা রাস্তায় একজন পুলিশকেও টহল দিতে দেখা যায়নি। সুনশান পথে তাহলে কীভাবে সুরক্ষিত যাতায়াত করবেন মেয়েরা, প্রশ্ন তুলেছেন বিচারক। সাকেত কোর্টের ওই মহিলা বিচারকের বাড়ি কালকাজি এলাকায়। নিজের গাড়ি চালিয়েই সরিতা বিহার আন্ডারপাস ধরে যাচ্ছিলেন তিনি। বিচারক জানিয়েছেন, প্রায় তিন কিলোমিটারেরও বেশি পথ তাঁর পিছু নিয়েছিল ওই দুই মোটরবাইক আরোহী। মা আনন্দময়ী মার্গের কাছে তাঁর গাড়ির রাস্তা আটকে জোর করে ব্যাগ ছিনিয়ে নেয় আততায়ীরা। বিচারকের অভিযোগ, তাঁর চিৎকার কেউ শুনতে পাননি। একজন পুলিশও চোখে পড়েনি তাঁর। ওই নির্জন রাস্তায় আরও বড় বিপদের মুখোমুখি হতে পারতেন তিনি। পুলিশ জানিয়েছে, আততায়ীদের খোঁজ শুরু হয়েছে। খুব দ্রুত তাদের পাকড়াও করা হবে। ২০১২-র ডিসেম্বরে দিল্লিতে নির্ভয়া-কাণ্ডের মতো ভয়ানক ঘটনার পর প্রশ্ন ওঠে দিল্লিতে মহিলারা কতটা নিরাপদ। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরডি)-র সমীক্ষায় দেখা যায়, শুধু ধর্ষণই নয়, সার্বিক ভাবে মহিলাদের উপরে যে কোনও ধরনের অপরাধের সংখ্যাই আগের থেকে অনেক বেড়েছে দিল্লিতে। গত কয়েক বছরে অপরাধের নিরিখে রাজধানীর অবস্থান একচুলও পরিবর্তিত হয়নি। খোদ পুলিশেরই সমীক্ষায় উঠে এসেছে, দিল্লিতে একলাফে গত কয়েক বছরে ধর্ষণের মতো ঘটনাও বেড়ে গিয়েছে প্রায় তিন গুণ! তা ছাড়া পুলিশের খাতায় নথিভুক্ত নয়, এমন অপরাধের সংখ্যাও নেহাত কম নয় দিল্লিতে।

```