Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মন্দির আর মাজার হুড়মুড় করে ভেঙে ফেলা হচ্ছে! অবৈধ নির্মাণে বুলডোজার চলছে রাজধানীতে

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার উপর নাকি অবৈধভাবে তৈরি হয়েছিল সেগুলি। তাই কড়া নিরাপত্তার মধ্যে একটি হনুমান মন্দির এবং একটি মাজার ভেঙে গুঁড়িয়ে দিল দিল্লির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। ঘটনাটি দিল্লির ভজনপুরা এলাকার। সূত্রের খবর, সেখানে রাস্তার উ

মন্দির আর মাজার হুড়মুড় করে ভেঙে ফেলা হচ্ছে! অবৈধ নির্মাণে বুলডোজার চলছে রাজধানীতে

শেষ আপডেট: 2 July 2023 07:44

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার উপর নাকি অবৈধভাবে তৈরি হয়েছিল সেগুলি। তাই কড়া নিরাপত্তার মধ্যে একটি হনুমান মন্দির এবং একটি মাজার ভেঙে গুঁড়িয়ে দিল দিল্লির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট।

ঘটনাটি দিল্লির ভজনপুরা এলাকার। সূত্রের খবর, সেখানে রাস্তার উপর অবৈধভাবে একটি হনুমান মন্দির এবং একটি মাজার গড়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি দিল্লির পিডব্লিউডি বিভাগের তরফে অবৈধ দখলদারি সরিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছিল। এছাড়া সাহারানপুর হাইওয়ের সামনে রাস্তা সম্প্রসারণের কাজও শুরু করা হয়েছিল। তারই অংশ হিসাবে মন্দির এবং মাজারটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লির ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবেই ভেঙে ফেলা হয়েছে দুটি ভবন।

তার জন্য অবশ্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সিআরপিএফ এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল। সিলামপুরের এসডিএম শরৎ কুমার, জানিয়েছেন, মাজার এবং মন্দির ভেঙে ফেলার সিদ্ধান্ত ধর্মীয় কমিটি অনুমোদন করেছিল। এছাড়া দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের ভিকে সাক্সেনাও বিষয়টিতে অনুমতি দিয়েছিলেন। ইতিমধ্যেই দুটি ভবনাই ভেঙে ফেলার কাজ সম্পূর্ণ হয়েছে, কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি, জানিয়েছেন তিনি।

ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের, দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ!


```