
শেষ আপডেট: 6 August 2022 10:59
দ্য ওয়াল ব্যুরো: পুলিশে (Delhi Police) ছুঁলে আঠেরো ঘা, এই কথা তো প্রায়ই শোনা যায়; কিন্তু সাধারণ মানুষ (mob) মারছে (Beaten) পুলিশকে এমন ঘটনা প্রায় নজিরবিহীন। আর তেমনটা হওয়ার কথাও তো না। কিন্তু হল, তেমনটাই হল। আর তাও আবার দিল্লির মত শহরে।
নিউ দিল্লির আনন্দ বিহার পুলিশ স্টেশনের ভিতরে ধুকে প্রায় ১০-১২ জন লোক মিলে মারতে থাকে এক পুলিশকে। আর সেই মার সহজে থামার কোনও ব্যাপার নেই। চলতেই থাকে মার, মারের পর মার।
আশেপাশে আরও পুলিশ দাঁড়িয়ে দেখছে সেই মার। কিন্তু কেউই আটকাচ্ছে না। অন্যান্য পুলিশরা সেই মারের ভিডিও করে আপলোড করে সোশ্যাল মিডিয়ায়।
এখনও পর্যন্ত এই মারের কারণ স্পষ্ট নয়। তবে ভিডিওতে ওই পুলিশটিকে বারংবার ক্ষমা চাইতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, মার খাওয়া ওই পুলিশ আনন্দ বিহার পুলিশ স্টেশনের হেড কন্সটেবল।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত আক্রমণকারীদের শনাক্ত করা যায়নি। তাদের খোঁজ করা হচ্ছে।
চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ, এক মাসের একরত্তি-সহ মৃত সকলেই! একলা বাঁচলেন মা