
শেষ আপডেট: 11 August 2022 12:38
দ্য ওয়াল ব্যুরো: এ যেন একেবারে উন্নত প্রযুক্তির চোর (vehicle thief)। এখান সেখান থেকে লোকজনের সাইকেল, বাইক চুরি করে সেগুলি বিক্রি করে পুরনো জিনিসপত্র বিক্রির (sell) প্ল্যাটফর্মে (Online)। সঙ্গে একটা করে জাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটও দেয় সে। এদিন দিল্লি পুলিশ (Delhi Police) তাকে গ্রেফতার করে।
দিল্লির এক নামকরা হাসপাতালের সামনে থেকে একটি বাইক চুরি হয়। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। হাসপাতালের সামনের সিসিটিভি ফুটেজ দেখে ধরা যায় চোরকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তার নাম মনোজ সিং।
জিজ্ঞাসাবাদ চলাকালীন মনোজ জানিয়েছে সে খুব গরিব ঘরের ছেলে। হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে সে। এর আগেও বিভিন্ন অপরাধে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল সে।
পুলিশকে সে জানিয়েছে, বাইক চুরি করার পর জাল আধার কার্ড বানায় সে। সঙ্গে জাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বানায় সে। তারপর পুরনো বাইক ক্রেতাদের কাছে বিক্রি করে সেগুলো। এইভাবেই ক্রেতাদের ঠকাতো মনোজ।
মুম্বইয়ের উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শেয়ার মার্কেট দালাল জিগ্নেশ মেহেতা