Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিল্লির নাবালিকা খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার 'প্রেমিক'! তার ইনস্টা পোস্ট দেখে হতবাক সকলে

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে নাবালিকার নৃশংস খুনের (Delhi Murder Case) ঘটনায় গ্রেফতার হল তার প্রেমিক সাহিল খান (Delhi killer Sahil Khan)। উত্তরপ্রদেশের বুলান্দশাহার থেকে সাহিলকে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Sahil Khan Arrest)। রবিবার রাতে দিল্

দিল্লির নাবালিকা খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার 'প্রেমিক'! তার ইনস্টা পোস্ট দেখে হতবাক সকলে

শেষ আপডেট: 29 May 2023 15:03

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে নাবালিকার নৃশংস খুনের (Delhi Murder Case) ঘটনায় গ্রেফতার হল তার প্রেমিক সাহিল খান (Delhi killer Sahil Khan)। উত্তরপ্রদেশের বুলান্দশাহার থেকে সাহিলকে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Sahil Khan Arrest)। রবিবার রাতে দিল্লির রোহিণী শাহবাদ এলাকার ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে।

সাক্ষী নামে এক ১৬ বছর বয়সি কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় সাহিল। জানা যায়, সম্প্রতি দু'জনের মধ্যে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। সেই বচসা চরমে ওঠে। রাগের মাথায় সাক্ষীকে অন্তত ২০ বার কোপায় সাহিল। শুধু তাই নয়, ছুরি দিয়ে কোপানো শেষ হতেই রাস্তায় পড়ে থাকা পাথরের টুকরো তুলে নিয়ে তা দিয়ে মাথা থেঁতলে কিশোরীকে খুন করে সাহিল।

সেই হাড়হিম করা ঘটনার ছবি ভাইরাল হয়েছে নেট পাড়ায়। জানা গেছে, রবিবার এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল ওই নাবালিকার। সেই সময় আচমকাই তার বাড়ির সামনে এসে হাজির হয় সাহিল। তারপরই কিশোরীকে কোনও কথা বলার সুযোগ না দিয়েই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, আঘাত করতে করতে একটা সময় কিশোরীর মাথায় এমন ভাবে গেঁথে যায় ছুরিটি যে সেটিকে সাহিল বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়। তারপরই রাস্তা থেকে পাথরের চাঁই তুলে নিয়ে মাথা থেঁতলে দেয় প্রেমিকার।

Delhi Murder Case

দিল্লির বিশেষ পুলিশ কমিশনার দীপেন্দ্র পাঠক জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকেই পলাতক ছিল সাহিল (Delhi Murder Case)। রবিবার রাত থেকেই তার খোঁজ শুরু হয়েছিল। তাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়।

ঘটনার পরই সাহিলের সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে কোনও এক পানশালার ছবি। ৬ সপ্তাহ আগের একটা পোস্টে দেখা যাচ্ছে হুক্কার ছবি, আর ব্যাকগ্রাউন্ডে চলছে পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার গান।

প্রেমিকাকে কোপাতে কোপাতে মাথায় গেঁথে গেল ছুরি, হাড়হিম খুনের ফুটেজ ভাইরাল


```