
শেষ আপডেট: 15 November 2022 08:45
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নৃশংস হত্যাকাণ্ডের (Delhi Murder Case) ঘটনা গোটা দেশকে এক কথায় নাড়িয়ে দিয়েছে। লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walkar) প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Ameen Poonawala) শ্বাসরোধ করে খুন করার পর ৩৫ টুকরোয় কেটে ছড়িয়ে দিয়েছিল দিল্লির নানান প্রান্তে। শনিবার থেকে থানার জেলের মধ্যে রয়েছে আফতাব। পুলিশি জেরার মুখে শ্রদ্ধাকে খুনের কথা স্বীকার করে সে। তবে তদন্তকারী অফিসারদের জানায়, 'হিন্দি বলতে পারি না।' অনর্গল ইংরেজিতে নিজের অপরাধের কথা জানাচ্ছে সে।
পুলিশি জেরায় আফতাব স্বীকার করেছে, শ্রদ্ধার সঙ্গে অশান্তির জেরেই খুন করার পরিকল্পনা করে সে। তারপর খুনের প্রমাণ লোপাট করবে কীভাবে সেই আইডিয়া আসে আমেরিকার জনপ্রিয় অপরাধমূলক ওয়েবসিরিজ ডেক্সটার দেখে। কিন্তু সিরিজের পর্দায় যেটা দেখেছে, বাস্তবে তা করতে গিয়ে বিপাকে পরে আফতাব। কীভাবে শ্রদ্ধার দেহ কাটবে, তা জানতেই সাহায্য নেয় গুগলের।
সোমবার রাতে আফতাবের মোবাইল, ল্যাপটপ সহ সমস্ত ইলেকট্রনিক গ্য়াজেট বাজেয়াপ্ত করে দিল্লি পুলিশ। সেগুলো ঘাঁটাঘাঁটি করে পুলিশ জানতে পারে গুগলে ঠিক কী কী সার্চ করেছিল আফতাব। যত সময় যাচ্ছে এই হত্যাকাণ্ডে পেঁয়াজের খোসার মতন উঠে আসছে একের পর এক তথ্য। ধীরে ধীরে গোটা বিষয়টা স্পষ্ট হচ্ছে পুলিশের সামনে।
শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে নতুন কেনা ফ্রিজে সাজিয়ে রেখেছিল আফতাব। তারপর ঘরের মধ্যে ছিটিয়ে পড়ে থাকা রক্তের দাগ মুছতে ব্যবহার করে সালফার হাইপোক্লোরাইট। এমনকী যাতে এই খুনের তদন্তে কোথাও তাঁর ডিএনের হদিশ না পায় পুলিশ, তাও গুগলে খুঁজেছে সে। তারপর ১৮ দিন ধরে ৩৫টি টুকরো ফেলে দিয়ে আসে শহরের নানা প্রান্তে। আদালত আফতাবকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
শ্রদ্ধার দেহ ফ্রিজে রেখে ওই ফ্ল্যাটেই একাধিক মহিলার সঙ্গে সহবাস করেছে আফতাব