বৃষ্টিতে ভাসছে দিল্লির মেট্রো স্টেশন, উদ্বেগ
দ্য ওয়াল ব্যুরো : আর কিছুদিনের মধ্যেই দিল্লিতে ভিখাজি কামা মেট্রো স্টেশনের উদ্বোধন হওয়ার কথা। তার আগেই দেখা গেল, স্টেশনে জমে আছে জল। বৃষ্টির পর থেকে জল নামছে না মেট্রো স্টেশন থেকে। স্টেশন সংলগ্ন ফুটপাতের একাংশও ভেঙে পড়েছে প্রাকৃতিক দুর্যোগে
শেষ আপডেট: 31 July 2018 09:21
দ্য ওয়াল ব্যুরো : আর কিছুদিনের মধ্যেই দিল্লিতে ভিখাজি কামা মেট্রো স্টেশনের উদ্বোধন হওয়ার কথা। তার আগেই দেখা গেল, স্টেশনে জমে আছে জল। বৃষ্টির পর থেকে জল নামছে না মেট্রো স্টেশন থেকে। স্টেশন সংলগ্ন ফুটপাতের একাংশও ভেঙে পড়েছে প্রাকৃতিক দুর্যোগে।
মেট্রোর এক কর্তা মাসখানেক আগেই বলেছিলেন, সম্প্রতি কয়েকটি স্টেশন তৈরি হয়েছে। এই প্রথমবার তারা বর্ষার মুখোমুখি হবে। তখনই বোঝা যাবে নির্মাণের কাজ কেমন হয়েছে।

মেট্রো স্টেশনে জল জমার পরে জনৈক অফিসার বলেছেন, ২৯ তারিখ রাতে প্রবল বৃষ্টিতে ভিখাজি কামা মেট্রো স্টেশনের চারপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মেট্রো স্টেশনে ঢোকার রাস্তাও ডুবে যায়। কাছে ফুটপাথের একটি অংশ ভেঙে পড়ে। এখন সারাইয়ের কাজ চলছে পুরোদমে। আশা করা যায়, দু’দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। অগাস্টের শুরুতেই ভিখাজি কামা মেট্রো স্টেশনের উদ্বোধন হওয়ার কথা।