
শেষ আপডেট: 22 May 2023 11:15
দ্য ওয়াল ব্যুরো: রাজধানীর রসিকরা বলাবলি করছেন, দিল্লি মেট্রোতেই (Delhi Metro) উঠলেই আজকাল যাত্রীদের বিচিত্র নানা 'ডেয়ারিং' করতে মন চায়। নানা উদ্ভট, অযাচিত খবরে শিরোনামে চলে আসছে দেশের সবচেয়ে বড় মেট্রো, এশিয়ার অন্যতম বৃহৎ 'র্যাপিড ট্রানজিট সিস্টেম'। কোথাও অল্পবয়সী যুগলরা ঘনিষ্ঠ হয়ে চুম্বনরত, কোথাও মেট্রোর মধ্যেই নাচ-গানের ভিডিও তুলছেন ইউটিউবাররা, কোথাও একেবারে নামমাত্র বসনে রিল বানান তরুণী, কখনো চলন্ত ট্রেনে হস্তমৈথুনের অভিযোগ ওঠে যাত্রীর বিরুদ্ধে।

এবার দিল্লি মেট্রো রাজধানী ছাড়িয়ে সটান পৌঁছে গেল গোয়ার সমুদ্রসৈকতে (Goa Beach)!
ইনস্টাগ্রামে আজ পুনিত ত্রিপাঠী নামক জনৈক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লি মেট্রোর 'ইয়েলো লাইন' বা হলুদ লাইনের একটি কোচে স্টেশনের নামের তালিকা লেখা। সেখানে প্রান্তিক স্টেশন 'সময়পুর বাদলী'-র পাশে কেউ একটা স্টিকার সেঁটে দিয়েছে, যাতে লেখা 'গোয়া বিচ'।
উল্লেখ্য, হলুদ ও লাল লাইন (ইয়েলো লাইন, রেড লাইন) দিল্লি মেট্রোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রোহিণী থেকে গুড়গাঁওয়ের হুডা সিটি সেন্টার অবধি বিস্তৃত এই লাইনেই পড়ে দিল্লি বিশ্ববিদ্যালয়, দিল্লি বিধানসভা, নয়াদিল্লি, কনট প্লেস (রাজীব চক), চাঁদনি চক, কেন্দ্রীয় সচিয়ালয়, প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গের মত জরুরি ও হাই সিকিউরিটি স্টেশন।
সেই মেট্রোকেই এবার মজার ছলে নিয়ে যাওয়া হল গোয়ায়। সিসি ক্যামেরার নজরদারি ও সম্প্রতি আধাসেনার সশস্ত্র বাহিনীর টহল থাকা সত্ত্বেও কীভাবে এটা হল, সেটাই ভাবাচ্ছে যাত্রীদের।
নিখরচায় বিমানে তীর্থযাত্রা, ভোটমুখী মধ্যপ্রদেশে বিজেপি সরকারের ঘোষণা