
শেষ আপডেট: 6 January 2023 02:25
দ্য ওয়াল ব্যুরো: বিজেপিকে হারিয়ে বহু বছর পর এবার দিল্লি কর্পোরেশন গিয়েছে অন্য হাতে। রাজধানীর পুরনিগম নির্বাচনে গেরুয়া শিবিরকে ধরাশায়ী করে জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আপের হাতে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু তার পরেও মেয়র, ডেপুটি মেয়র নির্বাচন নিয়ে টানটান লড়াই (AAP and BJP) দেখবে রাজধানীর রাজনীতি। শুক্রবার সেই ভোটগ্রহণ (Delhi Mayor Election) হবে।
দিল্লিতে ২৫০টি ওয়ার্ডের ১৩৪টিতে জিতেছিল আপ। বিজেপি জিতেছিল ১০৪টি আসনে। সাদা চোখে যে সংখ্যা দেখা যাচ্ছে তাতে ড্যাংড্যাং করে আপের মেয়র এবং ডেপুটি মেয়র হওয়ার কথা। কিন্তু তা সরাসরি হচ্ছে না।
আপ মেয়র হিসেবে শেলি ওবেরয়ের নাম ঠিক করেছে। উল্টোদিকে বিজেপির মেয়র পদপ্রার্থী রেখা গুপ্ত। ডেপুটি মেয়র পদেও প্রতিদ্বন্দ্বিতা হবে।
প্রথমে দিল্লি বিজেপি বলেছিল, তারা মেয়র ও ডেপুটি মেয়র পদে লড়বে না। বরং পাঁচ বছর দিল্লি পুরনিগমে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। তারপরেই বিজেপির আইটি সেলের মাথা অমিত মালব্য টুইট করে বলেন, ভোট যা হওয়ার হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও অঙ্ক থাকে।
এই ভোট হবে গোপন ব্যালটে। দলের কোনও হুইপ এখানে কাজ করবে না। ফলে কে কাকে ভোট দিচ্ছেন বোঝা যাবে না। গণনার পর সংখ্যা জানা যাবে। এইসব ক্ষেত্রে অমিত শাহের বিজেপির স্ট্রাইকরেট দুর্দান্ত। তাই অনেকেরই কৌতূহল, ভোটে হারালেও দিল্লি পুরনিগম কি গেরুয়া দখলেই থেকে যাবে?
অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, এই ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। এখন দেখার মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনে দিল্লিতে কোন দল যেতে।
দাপুটে অফিসার কাবু অসুখে! নিজেকে শেষ করে দিলেন শিলিগুড়ির প্রাক্তন পুলিশকর্তা