
শেষ আপডেট: 15 February 2023 10:55
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য রাস্তায় যুবককে (man) কুপিয়ে (stab) খুন (murder) করল আততায়ীরা। জানা গেছে, ওই একই আততায়ীর দল প্রথমে তাঁর ভাইকে আক্রমণ করেছিল। ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম দিল্লির (Delhi) নাংলোই এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সাহিল মালিক (২৫)।
মঙ্গলবার সন্ধেয় সাহিলের ভাই বিশাল মালিক জিম থেকে ফিরছিলেন। অভিযোগ, সেইসময় এক ব্যক্তি তাঁর বাইক ধরে টান মারে। সেই নিয়েই বচসায় জড়ান বিশাল। হঠাৎই তাঁকে একদল লোক ছুরি নিয়ে আক্রমণ করে। তাঁর বাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে। তবে শেষ অবধি বাইক না নিয়ে ওখানেই ফেলে রাখে যায় দুষ্কৃতীরা।
এরপর বিশাল সঙ্গে সঙ্গে থানায় যান অভিযোগ দায়ের করতে। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁকে কোনও সাহায্য করেনি। এরপর সেই যুবক তাঁর দাদা সাহিল মালিককে ফোন করে গোটা ঘটনা খুলে জানায়। ভাইয়ের মুখ থেকে পুরো বিষয়টি শুনে সেখানে আসেন সাহিল।
ঘটনাস্থলে তিনি আসামাত্রই ৮-১০ জন যুবক তাঁকে ঘিরে ধরে। এরপর বেধড়ক মারধর করে হঠাৎই ছুরি দিয়ে কোপাতে শুরু করে। একের পর এক কোপে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ডিসিপি হরেন্দ্র কুমার সিং জানিয়েছেন, তিনজনকে আটক করে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্যদের খোঁজ চালানো হচ্ছে। তবে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
খুনের দিনই সাহিলের সঙ্গে গোয়ায় যাওয়ার কথা ছিল নিক্কির! বাড়িতে জানত না কেউ কিছু