দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার রাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক মহিলাকে। ৬০ বছর বয়সী ওই মহিলার বাম চোখে গুলি লেগেছিল। চিকিৎসকরা জানান, মহিলা আগেই মারা গিয়েছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গুলি করেছিল মৃতের ২৬ বছর বয়সী ছেলে। সে রাতে মদ খেয়ে বাড়ি ফিরেছিল। মা তাকে বকাবকি করেন। সে মাকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, গুলিতে আহত অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা বলেন, তিনি আগেই মারা গিয়েছেন। পুলিশের এক উচ্চপদস্থ অফিসার বলেন, "মৃত মহিলার ছেলের নাম সুরজ। সে ড্রাইভারের চাকরি করত। বৃহস্পতিবার গভীর রাতে সে মাতাল হয়ে বাড়ি ফেরে। মহিলা ছেলেকে বকাবকি করেন। তখনই সুরজ মাকে লক্ষ্য করে গুলি চালায়।"
অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে একটি দেশি রিভলভারও পাওয়া গিয়েছে।