মদের হোম ডেলিভারি: বাচ্চারা পাবে না তো! বয়স যাচাই কীভাবে: দিল্লি হাইকোর্ট
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকারের লোকের বাড়ির দরজায় মদ ডেলিভারির স্কিমকে চ্যালেঞ্জ করে বিজেপি নেতা পরবেশ সাহিব সিং ভার্মার পিটিশনের শুনানিতে দিল্লি হাইকোর্ট (Delhi HC) জানতে চাইল, ওই মদ যে কোনও নাবালকের হাতে পড়বে না,
শেষ আপডেট: 29 October 2021 02:36
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকারের লোকের বাড়ির দরজায় মদ ডেলিভারির স্কিমকে চ্যালেঞ্জ করে বিজেপি নেতা পরবেশ সাহিব সিং ভার্মার পিটিশনের শুনানিতে দিল্লি হাইকোর্ট (Delhi HC) জানতে চাইল, ওই মদ যে কোনও নাবালকের হাতে পড়বে না, সেটা কীভাবে নিশ্চিত করবে দিল্লি সরকার। প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি জ্যোতি সিংকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ অরবিন্দ কেজরিওয়াল সরকারের কাছে মদ ডেলিভারির বিস্তারিত প্রক্রিয়া জানতে চেয়েছে। বেঞ্চের প্রশ্ন, কী করে ক্রেতার বয়স খতিয়ে দেখবেন আপনারা? এই প্রশ্নের জবাব দেওয়া উচিত আপনাদের। বলতে পারবেন না, এর উত্তর দেবেন না আপনারা।
ভার্মার কৌঁসুলির দাবি, এমন সময় লোকের বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার নতুন পলিসি চালু হয় যখন রাজধানীতে ওষুধপত্র, ভ্যাকসিনের চরম অভাব চলছিল, কোভিড-১৯ এর মারাত্মক দ্বিতীয় ঢেউয়ে হিমসিম খাচ্ছিল নয়াদিল্লি। ঘরে ঘরে গার্হস্থ্য হিংসা, শিশু নির্যাতনের সমস্যার মধ্যে মদ ঢুকলে তার ফল কী হতে পারে, তা ভাবাই হয়নি। তিনি মদ ডেলিভারির স্কিমকে চ্যালেঞ্জ করে বলেন, এতে বয়সের ওপর নজরদারি রাখার কোনও ব্যবস্থা নেই, প্রকাশ্যেই নাবালককে মদ ডেলিভারি করা হতেই পারে।
চিনকে চাপে রাখবে ভারতের অস্ত্র, ৫ হাজার কিমি দূরের টার্গেটে আঘাত করবে অগ্নি ৫
দিল্লি সরকারের বাড়িতে মদ ডেলিভারি স্কিমের সমর্থনে তাদের হয়ে সিনিয়র আইনজীবী রাহুল মেহরা সওয়াল করেন, ২০২১ সালে নয়া আবগারি নীতি চালু হওয়ার আগেই এই স্কিম ছিল, শুধু তার পদ্ধতি বদলেছে। মেহরা জানান, আধার নম্বর বা বয়সের প্রমাণপত্র যাচাই করার বন্দোবস্ত থাকবে। দিল্লির নতুন নিয়ম অনুসারে, মদ্যপানের আইনি স্বীকৃত বয়স ২১ বছর।
দিল্লি সরকারের তরফে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি প্রশ্ন করেন, দোকান থেকেও তো লোকে মদ কিনে বাড়িতেই নিয়ে আসে। তাই বাড়িতে বাচ্চাকাচ্চা থাকলে ফল একইরকম হবে।
আদালত দিল্লি সরকারকে তাদের জবাব পেশ করতে বলে ১৮ নভেম্বর পরবর্তী শুনানির দিন স্থির করে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'