
শেষ আপডেট: 29 May 2023 09:05
দ্য ওয়াল ব্যুরো: হাড়হিম করা ঘটনা দিল্লির রোহিনীর শাহবাদ এলাকায়। বাড়ি বয়ে এসে ১৬ বছর বয়সি এক কিশোরীকে ছুরি দিয়ে অন্তত ২০ বার কোপাল এক ব্যক্তি (Delhi girl Stabbed 20 times)। এতেই শেষ নয়। ছুরি দিয়ে কোপানো শেষ হতেই রাস্তায় পড়ে থাকা পাথরের টুকরো তুলে নিয়ে তা দিয়ে মাথা থেঁতলে কিশোরীকে খুন করা হল প্রকাশ্যে! আশেপাশের লোকজন ভয়ে কাঠ হয়ে সেই দৃশ্য দাঁড়িয়ে দেখলেও বাধা দিতে সাহস করলেন না কেউই (Delhi murder)।
জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম সাহিল। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। তবে সম্প্রতি তাদের মধ্যে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল। সেই রাগেই প্রেমিকাকে খুন করার পরিকল্পনা করে যুবক।
ঘটনার দিন এক বন্ধুর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল নাবালিকা। তখনই হঠাৎ করে সাহিল এসে হাজির হয় তার বাড়ির সামনে। কিশোরীকে দাঁড় করিয়ে একটি ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, আঘাত করতে করতে একটা সময় কিশোরীর মাথায় এমন ভাবে গেঁথে যায় ছুরিটি, যে সেটিকে টেনে বের করে আনা যাচ্ছিল না। তারপরেই ছুরির আশা ছেড়ে দিয়ে রাস্তা থেকে পাথরের চাঁই তুলে নেয় সাহিল। তারপর তা দিয়েই মাথা থেঁতলে দেয় প্রেমিকার। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরীর।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই পলাতক সাহিল। তার বিরুদ্ধে নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে শাহবাদ থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে ধরার জন্য একাধিক দল গঠন করে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
রাখে হরি মারে কে! যুদ্ধবিধ্বস্ত সুদানে গুলি খেয়ে, দুর্ঘটনা থেকে বেঁচেও সুস্থ সন্তানের জন্ম দিলেন মা