Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যালকনিতে লকডাউন কনসার্ট! সপরিবারে গাইছেন দিল্লির সঙ্গীতশিল্পী, আনন্দ মাতোয়ারা পড়শিরা

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে অবরুদ্ধ জীবন। দেখতে দেখতে দেড় মাস হয়ে গেল এভাবেই। তার উপরে সর্বক্ষণের সঙ্গী করোনা সংক্রমণের আতঙ্ক। টিভি খুললেই সেই একই বিষয়ে খবর, সোশ্যাল মিডিয়ার আপডেটও তাই। নিস্তরঙ্গ নাগরিক জীবনে যেন একঘেয়েমি ক্রমে জেঁকে বসছে। সা

ব্যালকনিতে লকডাউন কনসার্ট! সপরিবারে গাইছেন দিল্লির সঙ্গীতশিল্পী, আনন্দ মাতোয়ারা পড়শিরা

শেষ আপডেট: 4 May 2020 13:45

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে অবরুদ্ধ জীবন। দেখতে দেখতে দেড় মাস হয়ে গেল এভাবেই। তার উপরে সর্বক্ষণের সঙ্গী করোনা সংক্রমণের আতঙ্ক। টিভি খুললেই সেই একই বিষয়ে খবর, সোশ্যাল মিডিয়ার আপডেটও তাই। নিস্তরঙ্গ নাগরিক জীবনে যেন একঘেয়েমি ক্রমে জেঁকে বসছে। সারা দেশের শহরগুলিতেই কম-বেশি এই অবস্থা সাধারণ মানুষের। দিল্লিও ব্যতিক্রম নয়। এমনই অবস্থায় গান ধরেছেন দিল্লির রাজৌরি গার্ডেনের বাসিন্দা মদন পরিবার। একে অবশ্য গান নয়, কনসার্ট বলাই ভাল। ব্যলকনিতে যন্ত্রানুষঙ্গ-সহকারে হাজির হয়েছেন হিতেশ মদন, তাঁর স্ত্রী পায়েল মদন এবং সঙ্গে দুই ছেলে অরিভ ও অদ্বয়। গান বাজনা করে গোটা মহল্লার বিনোদন করার দায়িত্ব নিয়েছেন তাঁরা। বিকেলবেলার এই পারিবারিক অনুষ্ঠান শুনতে ছাদে, বারান্দায় হাজির হয়েছেন পড়শিরা। গোটা পাড়া মাত হয়ে গেছে আনন্দে। কে বলবে, কিছুক্ষণ আগেও নিস্তব্ধ থমথমে পরিবেশ ছিল এলাকায়?

After two successful balcony concerts in Rajouri Garden, musician ...

এর শুরু অবশ্য আজ নয়, লকডাউনের গোড়া থেকেই। সেই ২২ মার্চ জনতা কার্ফুর দিন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বারান্দায় বেরিয়ে শব্দ করে কোভিড সেনাদের উৎসাহ ও সম্মান দিতে, সেদিনই ব্যালকনিতে গান ধরেছিলেন তাঁরা। এবার আবারও বেরিয়ে এলেন একই ভাবে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাঁদের সাম্প্রতিকতম 'কনসার্ট'।

After two successful balcony concerts in Rajouri Garden, musician ...

এ দৃশ্য প্রথম দেখা গেছিল, ইতালিতে। তার পরে অন্যান্য পশ্চিমী দেশগুলিও এই উদাহরণ তৈরি করে। একের পর এক সংক্রমণ ও মৃত্যু যখন ইতালির প্রতিটি এলাকাকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করেছিল, তখনই বারান্দায়, ছাদে বেরিয়ে এসেছিলেন বাসিন্দারা। কারও হাতে বাজনা, কারও গলায় গান। কেউ বা শুধুই হাততালি। অসহনীয় নৈঃশব্দকে আনন্দের আবহে পরিণত করেছিলেন তাঁরা। সারা বিশ্বের কাছে বার্তা দিয়েছিলেন, পরিস্থিতি যথই খারাপ হোক, তাঁরা সুরের বাঁধনে ছুঁয়ে থাকবেন পরস্পরকে। Italy and Spain Lean on Music to Battle Coronavirus Lockdown Blues ... তেমনটাই ঘটাচ্ছেন দিল্লির হিতেশ ও তাঁর পরিবার। হিতেশ মদন সংবাদমাধ্যমকে বলেন, "সারা বিশ্বের কাছে এটা একটা কঠিন সময়। এই কঠিন সময়ে সহজ থাকা মুশকিল। তাই আমরা গানবাজনা করছি। জনতা কার্ফুর দিন প্রথম করেছিলাম। ব্যালকনিতে বেরিয়ে গান গেয়েছিলাম আমরা। খুবই পজ়িটিভ প্রতিক্রিয়া পেয়েছিলাম পড়শিদের থেকে। সকলেই উদ্বুদ্ধ করেছিলেন আমাদের। তাই আবারও একই রকম কনসার্টের আয়োজন করলাম স্ত্রী-ছেলেদের নিয়ে।" হিতেশের পরিবারের এই কনসার্ট যে পড়শিদের দারুণ ভাবে আমোদিত করেছে, তার প্রমাণ ভিডিওতেই রয়েছে। দেখুন সেই ভিডিও। https://www.facebook.com/HiteshRikkiMadan/videos/2660051730908417/?v=2660051730908417 সঙ্গীতশিল্পী হিতেশ অবশ্য এসবের আগে অনেক অনুষ্ঠান করেছেন গানের। হলভরা দর্শক দেখে যেন জীবনের অনুপ্রেরণা পান তিনি। গানের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করার স্বপ্ন দেখেন। সেই হিতেশ নিজেও এত দিনের ঘরবন্দি দশায় বেশ ম্রিয়মাণ। কিন্তু তা বললে তো চলবে না, ইতিবাচক থাকতেই হবে এই দুঃসময়ে। "সকলে ঘরে থাকুন, ভাল থাকুন। আমি খুব মিস করছি আমার দর্শকদের। কিন্তু ব্যলকনি থেকে যে ক'জনকে আনন্দ দিতে পারছি, আমি তাতেই খুশি থাকছি।"-- বলেন তিনি।  

```