Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

তরুণী চিকিৎসকের গলার নলি কাটা দেহ উদ্ধার! সন্দেহের তির নিখোঁজ দুই প্রতিবেশীর দিকে

দ্য ওয়াল ব্যুরো: তরুণী এক চিকিৎসকের গলার নলিকাটা দেহ উদ্ধার হল দিল্লির রঞ্জিত নগরে। বুধবার সকালে বছর পঁচিশের গরিমা মিশ্রর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মনে করা হচ্ছে, খুন করা হয়েছে তাঁকে। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এমন ঘটনা ঘটা

তরুণী চিকিৎসকের গলার নলি কাটা দেহ উদ্ধার! সন্দেহের তির নিখোঁজ দুই প্রতিবেশীর দিকে

শেষ আপডেট: 1 May 2019 11:25

দ্য ওয়াল ব্যুরো: তরুণী এক চিকিৎসকের গলার নলিকাটা দেহ উদ্ধার হল দিল্লির রঞ্জিত নগরে। বুধবার সকালে বছর পঁচিশের গরিমা মিশ্রর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মনে করা হচ্ছে, খুন করা হয়েছে তাঁকে। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এমন ঘটনা ঘটাল, এখনও কোনও সূত্র মেলেনি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার সঙ্গে কোনও ভাবে যুক্ত রয়েছে ওই চিকিৎসকের দুই প্রতিবেশী। কারণ ঘটনার পর থেকে নিখোঁজ তাঁরা। পুলিশ জানিয়েছে, নিজের বাড়িতেই মৃতদেহ মেলে গরিমা নামের ওই চিকিৎসকের। তিনি সদ্য এমবিবিএসের পাঠ শেষ করেছিলেন বলে জানা গিয়েছে। হাসপাতালে প্র্যাকটিসের পাশাপাশি, তিনি এমডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিতি ছিল গরিমার। কী কারণে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটল, তা খতিয়ে তদন্ত করছে পুলিশ। দিল্লির ডিসিপি সেন্ট্রাল মনদীপ সিং রান্ধোয়া জানান, গরিমা একাই থাকতেন বাড়িতে। বুধবার সকালে তাঁর সঙ্গে দেখা করতে গরিমার এক আত্মীয় এসেছিলেন। তিনিই ঘরে গরিমার মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে এই তরুণী চিকিৎসককে। পুলিশ জানিয়েছে, তরুণীর দেহে বেশ কিছু আঘাতের দাগ রয়েছে, যেগুলি দেখে মনে করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়েছে বারবার। পুলিশ এ-ও জানায়, ওই পলাতক যুবক গরিমার সঙ্গেই এমডি পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন। তাঁদের মধ্যে প্রতিযোগিতামূলক কোনও শত্রুতা ছিল কি না, জানার চেষ্টা করছে পুলিশ।

```