Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

হাতে কোয়ারান্টাইনের স্ট্যাম্প, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল দম্পতিকে

দ্য ওয়াল ব্যুরো : শনিবার সকালে বেঙ্গালুরু থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে উঠেছিলেন এক দম্পতি। তাঁদের সহযাত্রীরা দেখেন, দু'জনের হাতেই কোয়ারান্টাইনের স্ট্যাম্প রয়েছে। যাদের কোয়ারান্টাইনে রাখা হয়, তাদের হাতে ভোটের কালি দিয়ে ছাপ দেওয়া হয়। সে

হাতে কোয়ারান্টাইনের স্ট্যাম্প, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল দম্পতিকে

শেষ আপডেট: 21 March 2020 13:04

দ্য ওয়াল ব্যুরো : শনিবার সকালে বেঙ্গালুরু থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে উঠেছিলেন এক দম্পতি। তাঁদের সহযাত্রীরা দেখেন, দু'জনের হাতেই কোয়ারান্টাইনের স্ট্যাম্প রয়েছে। যাদের কোয়ারান্টাইনে রাখা হয়, তাদের হাতে ভোটের কালি দিয়ে ছাপ দেওয়া হয়। সেই কালি তিন মাসের আগে ওঠে না। এদিন বেলা পৌনে ১০ টা নাগাদ ট্রেন যখন কাজিপেট স্টেশনে পৌছায় তখন অনেকে ওই দম্পতির হাতে কোয়ারান্টাইনের ছাপ লক্ষ করেন। তাঁরা সঙ্গে সঙ্গে টিটিকে জানান। ট্রেন থামিয়ে ওই দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো কাজিপেট স্টেশন পরিষ্কার করা হয়। এর মধ্যে বিশ্ব জুড়ে কোভিড-১৯ রোগে মারা গিয়েছেন ১১ হাজারের বেশি। অসুস্থ হয়েছেন আড়াই লক্ষের বেশি মানুষ। এই পরিস্থিতিতে হু-র প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেইসাস ভারচুয়াল সাংবাদিক বৈঠক করলেন জেনিভায়। সেখানে তিনি তরুণদের সতর্ক করে বলেন, তোমাদেরও নিশ্চিত হওয়ার কারণ নেই। সাধারণত বয়স্কদেরই করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে বেশি। কিন্তু অনেকক্ষেত্রে যুবক-যুবতীরাও আক্রান্ত হয়েছেন। তাঁদেরও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। চিনের উহান থেকে গত ডিসেম্বরে করোনাভাইরাসের মহামারী শুরু হয়। গত ২৪ ঘণ্টার বেশি সময়ের মধ্যে সেখানে নতুন করে কেউ আক্রান্ত হননি। অর্থাৎ সেখানে কোভিড-১৯ কে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। হু প্রধান এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "উহানকে দেখে আমরা ভরসা পাচ্ছি। তার মানে পরিস্থিতি যতই খারাপ হোক, তা নিয়ন্ত্রণে আনা যায়।" এর পরে অবশ্য তিনি বলেন, "আমাদের সতর্ক থাকতেই হবে। পরিস্থিতি যে কোনও সময় ফের খারাপ দিকে মোড় নিতে পারে। কিন্তু যে দেশ বা শহরগুলি মহামারীকে প্রতিরোধ করতে পেরেছে, তাদের দেখে বিশ্বের বাকি দেশগুলির আশাবাদী হওয়ার কারণ আছে।"

```