Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠান্ডায় কাবু দিল্লি, পারদ নামল ৪ ডিগ্রিতে, হার মানল দেরাদুনও

দ্য ওয়াল ব্যুরো: ঠান্ডায় কাবু দেশের রাজধানী দিল্লি (Delhi)। উত্তর ভারতে গত কয়েক সপ্তাহ ধরেই জাঁকিয়ে শীত (winter) পড়ছে। তবে দিল্লিতে যে হারে ঠান্ডা পড়ছে, তা বোধহয় বহুদিন দেখা যায়নি। বুধবার সকালেই সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি। আ

ঠান্ডায় কাবু দিল্লি, পারদ নামল ৪ ডিগ্রিতে, হার মানল দেরাদুনও

শেষ আপডেট: 4 January 2023 11:53

দ্য ওয়াল ব্যুরো: ঠান্ডায় কাবু দেশের রাজধানী দিল্লি (Delhi)। উত্তর ভারতে গত কয়েক সপ্তাহ ধরেই জাঁকিয়ে শীত (winter) পড়ছে। তবে দিল্লিতে যে হারে ঠান্ডা পড়ছে, তা বোধহয় বহুদিন দেখা যায়নি। বুধবার সকালেই সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি। আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, রাজধানীর ঠান্ডার কাছে হার মেনেছে দেরাদুনও (Dehradun)।

জানা গেছে, বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ৪.৪ ডিগ্রি। সেখানে দেরাদুনে আজ ৪.৫ ডিগ্রি, ধরমশালায় ৫.২ ডিগ্রি এবং নৈনিতালে ৬ ডিগ্রি তাপমাত্রা ছিল। এখনও অবধি এই মরশুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা রাজধানীতে।

জানা গেছে, গোটা শহর কুয়াশার চাদরে ঢেকে গেছে। দৃশ্যমানতা কমে হয়েছে ২০০ মিটার। যার ফলে রাজধানীতে গাড়ি এবং ট্রেন চলাচলেও বিঘ্ন হচ্ছে। রেলওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিল্লিগামী অন্তত ১৯টি ট্রেন দেড় থেকে সাড়ে চার ঘণ্টা বিলম্বিত হয়েছে।

শুধু তাই নয়, ঘন কুয়াশার জেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান পরিষেবাতেও বেশ সমস্যা দেখা যাচ্ছে। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের মির্জাপুর, গাজিপুর, বারাণসী, অযোধ্যা-সহ একাধিক জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে দিল্লির পশ্চিমে পাঞ্জাবেরও একাধিক জেলায় কুয়াশার দাপটে দৃশ্যমানতা শূন্যের নীচে নেমে গেছে। হোসিয়ারপুর, পাতিয়ালা এবং গুরুদাসপুর জেলায় গত দুদিন সূর্যের দেখা পাওয়া যায়নি বলে খবর। সপ্তাহের বাকি দিনগুলিতেও সেখানে তীব্র ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দিল্লি সহ উত্তর ভারতে কুয়াশার দাপটে দৃশ্যমানতা শূন্য, বিমান ছাড়ছে দেরিতে! ছুটি ঘোষণা স্কুলে


```