Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথাপিছু ১৫ জিবি ফ্রি, বিদ্যুতের পর ইন্টারনেট ডেটাতেও কল্পতরু কেজরিওয়াল

দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়াল যেন কল্পতরু! ২০০ ইউনিট পর্যন্ত বিনা মূল্যে বিদ্যুৎ দেওয়ার পর এ বার ডেটা ব্যবহারেও ব্যাপক ছাড়ের কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়াল জানিয়েছেন, সারা দিল্লিতে ১১

মাথাপিছু ১৫ জিবি ফ্রি, বিদ্যুতের পর ইন্টারনেট ডেটাতেও কল্পতরু কেজরিওয়াল

শেষ আপডেট: 8 August 2019 13:16

দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়াল যেন কল্পতরু! ২০০ ইউনিট পর্যন্ত বিনা মূল্যে বিদ্যুৎ দেওয়ার পর এ বার ডেটা ব্যবহারেও ব্যাপক ছাড়ের কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়াল জানিয়েছেন, সারা দিল্লিতে ১১ হাজার হটস্পট ইনস্টল করা হবে। প্রত্যেক ইউজার প্রতি মাসে বিনামূল্যে ১৫ জিবি ডেটা পাবেন বিনামূল্যে। দিল্লির রাস্তাতেও এ বার পাওয়া যাবে ওয়াইফাইয়ের সুবিধা। সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এটা প্রথম ধাপ, এরপর হটস্পটের সংখ্যা এবং ডেটা পরিমাণ বাড়ানো হবে।” গত ১ অগস্ট দিল্লির মুখ্যমন্ত্রী হানিয়েছিলেন, এ বার থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্য দেওয়া হবে। শুধু তাই নয়, ২০০ ইউনিটের বেশি অর্থাৎ ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। ভর্তুকি সরকার দেবে সরকার। তিনি বলেন, এর ফলে রাজধানীর প্রায় ৩৩ শতাংশ মানুষ উপকৃত হবেন। এই সব মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। আর শীতকালে দিল্লির প্রায় ৭০ শতাংশ মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবেন।” রাজধানীর মুখ্যমন্ত্রী জানিয়েছেছিলেন, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এ দিন ফের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তিনি।

```