Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষক লাগাতার যৌন হেনস্থা করত, কাগজ কাটার ছুরি দিয়ে গলা চিরে দিল ১৪ বছরের ছেলে

দ্য ওয়াল ব্যুরো: এক কামরার ঘরের দরজা হাট করে খোলা। আর তার ভিতর থেকেই গড়িয়ে আসছে তাজা রক্ত। দেখেই আতঙ্কে হাড়হিম হয়ে গিয়েছিল প্রতিবেশীদের। থানায় খবর দিয়েছিলেন সঙ্গে সঙ্গেই। পুলিশ আসার পর জানা গেল, ১৪ বছরের ছেলে বাড়িতে ঢুকে খুন করে গেছে

শিক্ষক লাগাতার যৌন হেনস্থা করত, কাগজ কাটার ছুরি দিয়ে গলা চিরে দিল ১৪ বছরের ছেলে

শেষ আপডেট: 3 September 2023 12:52

দ্য ওয়াল ব্যুরো: এক কামরার ঘরের দরজা হাট করে খোলা। আর তার ভিতর থেকেই গড়িয়ে আসছে তাজা রক্ত। দেখেই আতঙ্কে হাড়হিম হয়ে গিয়েছিল প্রতিবেশীদের। থানায় খবর দিয়েছিলেন সঙ্গে সঙ্গেই। পুলিশ আসার পর জানা গেল, ১৪ বছরের ছেলে বাড়িতে ঢুকে খুন করে গেছে তারই গৃহ শিক্ষককে (Delhi Boy Murders His Tutor)। খুনের কারণ জানতে পেরে চমকে উঠেছিলেন তদন্তকারীরাও।

ঘটনাটি ঘটেছিল গত ৩০ অগস্ট দিল্লির জামিয়া নগরের বাতলা হাউস এলাকার একটি এক কামরা ফ্ল্যাটে। সেই খুনের ঘটনায় পুলিশ গত শুক্রবার অভিযুক্ত ১৪ বছরের কিশোরকে আটক করেছে (Delhi murder)। তার কাছ থেকেই জানা গেছে, ২৮ বছর বয়সি ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়েছিল মাস দুয়েক আগে। ওই যুবক ছিল তার গৃহশিক্ষক। সে সমকামী ছিল। বহুবার ছাত্রের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হত সে। ১৪ বছরের কিশোর আপত্তি করলেও তা কানে তুলত না। এমনকী, দুজনের ঘনিষ্ঠ অবস্থার একটি ভিডিও রেকর্ড করে রেখেছিল ওই শিক্ষক যা দিয়ে সে ছাত্রকে নিয়মিত ব্ল্যাকমেল করত।

পুলিশ জানিয়েছে, জামিয়া নগরের ফ্ল্যাটটি ওই শিক্ষকের বাবা মার নামে রেজিস্টার্ড। এক কামরার ওই ফ্ল্যাটে এতদিন ভাড়া থাকতেন লোকজন। তবে সম্প্রতি তাঁরা বাড়ি খালি করে দিয়ে চলে যান। তারপরেই গত ৩০ অগস্ট কিশোরকে তার ফ্ল্যাটে ডাকে ওই শিক্ষক।

এতদিন ধরে লাগাতার যৌন হেনস্থার ফলে এমনিতেই ক্ষোভে ফুঁসছিল নিগৃহীত কিশোর। সেদিন ওই শিক্ষকের ডাকে সাড়া দিয়ে সে একটি কাগজ কাটার ছুরি নিয়ে হাজির হয়ে যায় তার বাড়িতে। তারপর সুযোগ বুঝে ছুরি দিয়ে ওই শিক্ষকের গলা কেটে খুন করে সে। তারপর সেখান থেকে পালিয়ে যায়। (Delhi Boy Murders His Tutor)

এরপর মৃত যুবকের প্রতিবেশীরাই খবর দেন থানায়। পুলিশ এসে ঘরের ভিতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় একটি খুনের মামলা রুজু করে তদন্ত করতে শুরু করে তারা। সেই সূত্র ধরেই পৌঁছে যায় ১৪ বছরের ওই কিশোরের কাছে। তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।

'ভাল ব্যাঙ্ক, ১ টাকাও নিতে পারিনি!' লুঠের চেষ্টায় ব্যর্থ চোর প্রশংসা করে চিঠি লিখে গেল


```