Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিল্পী আর শিল্পের নন্দনকানন দিল্লি, কোথায় যাবেন, কী দেখবেন, রইল তার সুলুকসন্ধান

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হল শিল্প ও শিল্পীর শহর। সংস্কৃতি, ঐতিহ্যের সেরা ঠিকানা হল দিল্লি। শিল্প শহর ও দেশের রাজধানী হওয়ার জন্য এখানে রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি, সংগ্রহশালা। এখানে রয়েছে এমন সব বিখ্যাত শিল্পকর্ম, যা সংরক্ষণ করে রাখা রয়েছে। শ

শিল্পী আর শিল্পের নন্দনকানন দিল্লি, কোথায় যাবেন,  কী দেখবেন, রইল তার সুলুকসন্ধান

শেষ আপডেট: 26 December 2020 14:00

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হল শিল্প ও শিল্পীর শহর। সংস্কৃতি, ঐতিহ্যের সেরা ঠিকানা হল দিল্লি। শিল্প শহর ও দেশের রাজধানী হওয়ার জন্য এখানে রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি, সংগ্রহশালা। এখানে রয়েছে এমন সব বিখ্যাত শিল্পকর্ম, যা সংরক্ষণ করে রাখা রয়েছে। শিল্পের এই মাস্টারপিসগুলো দেখতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন দিল্লির আর্ট গ্যালারিগুলো থেকে। ইন্দিরা গান্ধী সেন্টার ফর দ্য আর্ট এটি কেবলমাত্র একটি বিখ্যাত আর্ট গ্যালারি নয়, তার সঙ্গে একটি প্রতিষ্ঠানও। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে এই শিল্প কেন্দ্রটি তৈরি করা হয়। যাঁরা আর্ট নিয়ে পড়াশোনা করতে চান তাঁদের শিক্ষা লাভ করার জন্য রয়েছে এই প্রতিষ্ঠান। এছাড়াও এখানে বিভিন্ন শিল্পকর্মেরও প্রদর্শন করা হয়। ললিতকলা একাডেমি ললিতকলা একাডেমি , ন্যাশনাল একাডেমি অফ আর্ট নামেও পরিচিত। দিল্লির একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে শিল্পের এই পীঠস্থান। ১৯৫৪ সালে ভিজ্যুয়াল আর্টের প্রচারের লক্ষ্যে এই শিল্প কেন্দ্রের উদ্বোধন করেন ভারত সরকার। দিল্লি ছাড়াও ললিত কলা একাডেমির শাখা রয়েছে কলকাতা, শিলং, চেন্নাই, সিমলা, ভুবনেশ্বরে। ভাদেরা আর্ট গ্যালারি ১৯৮৭ সালে, সমসাময়িক শিল্পের প্রচার ও শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য তৈরি হয় ভাদেরা আর্ট গ্যালারি। দিল্লির ডিফেন্স কলোনিতে তৈরি করা এই কেন্দ্র। এমএফ হুসেন, আকবর পদ্মসি ও এসএইচ রাজার মতো বিশিষ্ট শিল্পীদের কাজকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তৈরি হয় এই গ্যালারি। ত্রিবেণী কলা সঙ্গম মান্ডি হাউস মেট্রো স্টেশন থেকে মিনিট পাঁচেক হাঁটলে পাওয়া যাবে ত্রিবেণী কলা সঙ্গম খোঁজ। এখানে নিয়মিত বিভিন্ন গুণী শিল্পীদের আড্ডা বসে, শিল্পচর্চা হয়। ওপেন এয়ার অ্যাম্ফিথিয়েটার, স্কাল্পচার কোর্ট, ক্যাফেটেরিয়া ও শিল্পীদের থাকার জায়গা রয়েছে এখানে। এর ভেতরে রয়েছে সাতটি আর্ট গ্যালারি। যার মধ্যে শ্রীধারিনী আর্ট গ্যালারি হল সবথেকে বড়।

```