দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে রাজ্য সরকার পরিচালিত মহল্লা ক্লিনিক থেকে দেওয়া ‘কাফ সিরাপ’ (cough syrup) খেয়ে তিনটি শিশুর (kids) (death) মৃত্যুর খবর পাওয়া গেল। কলাবতী সরন শিশু হাসপাতালে কাশির সিরাপ খাওয়ানো মোট ১৬টি শিশু ভর্তি হয়েছিল। তার মধ্যে তিনজন মারা গিয়েছে বলে ডিরেক্টরেট অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস)এর রিপোর্টে বলা হয়েছে।
তারা তদন্ত করে যে রিপোর্ট দিয়েছে, তাতে বলা হয়েছে, নয়াদিল্লির কলাবতী সরন শিশু হাসপাতাল থেকে ১৬টি বাচ্চার ডেক্সট্রোমেথরফান (Dextromethorphan) (poisoning) বিষক্রিয়ার খবর পাওয়া গিয়েছে। তিনটি বাচ্চা হাসপাতালে মারা গিয়েছে। বাচ্চাগুলিকে দিল্লি সরকারের মহল্লা ক্লিনিকের প্রেসক্রিপশনে ডেক্সট্রোমেথরফান দেওয়া হয়েছিল। যদিও একেবারে ছোট বাচ্চাদের এই ওষুধ দেওয়ার কথাই নয়, পুরোপুরি বারণ আছে। ওষুধটি তৈরি হয়েছে ওমেগা ফার্মাসিউটিক্যালসে।
চার বছরের নীচে বাচ্চাদের যাতে ডেক্সট্রোমেথরফান প্রেসক্রাইব করা না হয়, সেজন্য সব ডিসপেনসারি ও মহল্লা ক্লিনিককে নির্দেশ পাঠাচে দিল্লি সরকারকেও রিপোর্টে বলেছে ডিজিএইচএস। বৃহত্তর জনস্বার্থে ডেক্সট্রোমেথরফান তুলে নেওয়ার সুপারিশও করেছে তারা।
এইমস পটনার শিশু বিভাগের বিশেষজ্ঞ প্রফেসর ডঃ চন্দ্রমোহন কুমার সংবাদ সংস্থাকে বলেছেন, ৫ বছরের কম বয়সের বাচ্চাদের এই ওষুধ না দেওয়ার কথা বলা হয়েছে, তা সত্ত্বেও অবলীলাক্রমে তা ব্য়বহার করা হচ্ছে। এই ওষুধে মারাত্মক ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয় বটে, যেমন, ঝিমুনি, দৃষ্টিশক্তি আবছা হওয়া, শরীরে অস্থির অস্থির ভাব। কিন্তু তা বলে মৃত্যু ঘটে যাওয়ার মতো ব্যাপার কখনও শোনা যায়নি। তাই এ ব্যাপারে আরও তদন্ত হওয়া উচিত। মনে হয়, ওই বাচ্চাদের ওষুধের বেশি মাত্রায় ডোজ দেওয়া হয়েছিল।