Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমকামী বলে মানসিক নির্যাতনের অভিযোগ! দেগঙ্গায় হস্টেলে ‘র‍্যাগিং’-এর শিকার ছাত্রী

সমকামী বলে মানসিক নির্যাতনের অভিযোগ! দেগঙ্গায় হস্টেলে ‘র‍্যাগিং’-এর শিকার ছাত্রী

শেষ আপডেট: 10 October 2023 18:36

দ্য ওয়াল ব্যুরো: মাত্র দু মাস আগের ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় হয়ে যায় গোটা রাজ্য। হস্টেলে নিজেকে সমকামী বলতে ওই পড়ুয়াকে বাধ্য করা হয় বলে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এবার সমকামিতার তকমা দিয়ে এক স্কুল ছাত্রীকে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, জোর করে এক  বান্ধবীর সঙ্গে ‘সমকামী’ সম্পর্ক মানতে বাধ্য করা হচ্ছিল সেই ছাত্রীকে।               

ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার হাড়োয়া রেলগেট সংলগ্ন হাদিপুরের এক বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের। অভিযোগ, সেখানেই সহপাঠীদের র‍্যাগিংয়ের শিকার হয়েছে এক অষ্টম শ্রেণির ছাত্রী। এমনকী ছাত্রীটি কথামতো কাজ না করায় হস্টেলেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি পড়ুয়ার পরিবারের। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা থানা এলাকার বাসিন্দা ওই ছাত্রী। তার মা-বাবা চলতি মাসের ১ তারিখ হাদিপুরের ওই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ের সঙ্গে দেখা করতে যান। সেখানে তাঁরা জানতে পারেন, বেশ কয়েকদিন ধরেই তাঁর মেয়েকে ‘সমকামী’ বলে কটুক্তি করছিল সহপাঠীরা। এমনকী প্রতিবাদ করায় গত ৩০ সেপ্টেম্বর বিকেলে স্কুল ছাত্রীকে বেধড়ক মারধর করা হয়। এরপরই আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রী। ভয়ে আর হস্টেলে থাকতে চায় না বলেও মা-বাবাকে জানিয়েছে পড়ুয়া। 

আক্রান্ত ছাত্রী জানিয়েছে, প্রায়ই এক বান্ধবীর সঙ্গে তাকে নিয়ে কটুক্তি করা হত। ওই বান্ধবীর সঙ্গে তার সমকামী সম্পর্ক রয়েছে এটা স্বীকার করতে বলেছিল সহপাঠীরা। তাতে রাজি না হওয়ায় প্রথমে সেই বান্ধবীকে  তারপরে তাকে মারধর করেছে বলে জানায় ওই ছাত্রী। এই বিষয়ে শিক্ষিকাকে জানালে উল্টে তাদেরই তিরস্কার করা হয়। 

বিষয়টি ওই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকাকে জানাতে গিয়েছিলেন ছাত্রীর অভিভাবকেরা। কিন্তু তিনি আমল দিতে চাননি বলেও দাবি পরিবারের। অন্যদিকে, এবিষয়ে প্রধান শিক্ষিকাও কথা বলতে চাননি বলে দাবি ছাত্রীর মায়ের। মধ্যমগ্রামের গ্রামীণ হাসপাতালে ছাত্রীর চিকিৎসা করা হয়েছে বলে জানান তিনি। ঘটনাটি ছাত্রীর বাবা-মায়ের তরফে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।


```