Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিচুতলায় বিজেপির কি আদৌ সংগঠন রয়েছে? উপ নির্বাচনের পরাজয় নিয়ে বড় ব্যাখ্যা অগ্নিমিত্রার

বিরোধীদের অনেকেই আশা করেছিলেন, উপ নির্বাচনে আরজি করের প্রভাব পড়বে।

নিচুতলায় বিজেপির কি আদৌ সংগঠন রয়েছে? উপ নির্বাচনের পরাজয় নিয়ে বড় ব্যাখ্যা অগ্নিমিত্রার

অগ্নিমিত্রা পল।

শেষ আপডেট: 7 December 2024 18:33

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর পরবর্তী সময়ে রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন ছিল গত ১৩ নভেম্বর। বিরোধীদের অনেকেই আশা করেছিলেন, উপ নির্বাচনে আরজি করের প্রভাব পড়বে। 

উপ নির্বাচনে সাধারণ নির্বাচনের তুলনায় কম ভোট পড়ে। কিন্তু ১৩ নভেম্বর সিতাই ও মাদারিহাট ছাড়া বাকি চারটি কেন্দ্রেই (মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরাঃ বিকেল ৫টা পর্যন্ত গড়ে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ে গিয়েছিল। পর্যবেক্ষকদের অনেকের মতে, সেই অর্থে বিরোধীদের মাঠে দেখা যায়নি। 

ফলে মাদারিহাটের মতো জেতা আসনও হাতছা়ড়া হয়েছে পদ্ম শিবিরের। মাদারিহাটে এবারে তৃণমূল প্রার্থীর জয়ের ব্য়বধান ২৮ হাজার ১৬৮টি ভোট। যেখানে ২০২১ সালে এই কেন্দ্র থেকে বিজেপির মনোজ টিগ্গা প্রায় ৩০ হাজার ভোটে জিতেছিলেন। অর্থাৎ পাটি গণিতের হিসেবে বিজেপি প্রায় ৬০ হাজার ভোট খুইয়েছে। 

বলে রাখা ভাল, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই হয়েছে উপ নির্বাচন। ভোটের অনেক আগে থেকেই এলাকায় বাহিনীর রুটমার্চও শুরু হয়েছিল। তা সত্ত্বেও ভোটের বাজারে পদ্ম শিবিরের মুখ থুবড়ে পড়ার নেপথ্যে কি শুধুই শাসকের সন্ত্রাস নাকি পরাজয়ের নেপথ্যে সাংঠনিক দুর্বলতায় দায়ী?

বিজেপির অন্যতম রাজ্য সম্পাদিকা তথা বিধায়ক অগ্নিমিত্রা পলের অবশ্য ভিন্ন যুক্তি রয়েছে। অগ্নিমিত্রার কথায়, "তাহলে আমাদের পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে কীভাবে? আজকে বিজেপি আর তৃণমূলের মধ্যে মাত্র ৪ শতাংশ ভোটের ফারাক। অর্থাৎ ২ শতাংশ ভোট পেয়ে গেলেই তো বিজেপি-তৃণমূলের ভোট ব্যাঙ্ক সমান সমান হয়ে যাবে!"

এও বলেন, "সংগঠন না থাকলে কি এমনি এমনি ভোট বাড়ছে? এমনি এমনি বিজেপির যেকোনও কর্মসূচিতে এত মানুষ রাস্তায় নামছেন? দেখান তো বিজেপি ছাড়া আর কোন দল রাস্তায় আছে?"

বস্তুত, আরজি কর ইস্যুতেও বিজেপিকে সামনের সারিতে দেখা যায়নি বলে বিভিন্ন মহলের অভিযোগ। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "কে কি বলল, তাতে কী এসে যায়। নির্যাতিতার বাবা, মা পরে হলেও স্বীকার করেছেন, যে সেদিন সন্ধে থেকে আমরাই ওনাদের পাশে ছিলাম।"

এ প্রসঙ্গে নাম না করে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, "অন্য কোনও লাল ঝাণ্ডার নেত্রী সেদিন ওদের পাশে ছিল না। গাড়ি ঠেললেই নেতা হয়ে যায় না। পাশে দাঁড়ানোও হয় না।"

এও বলেন, "আমি কারও নাম বলিনি। প্রথম রাত থেকে আমরাই 'উই ওয়ান্ট জাস্টিসে'র দাবি জানিয়েছিলাম। আজও সেই দাবিতে অনড় রয়েছি। বিচার নিয়ে তবে থামব।"


```