
শেষ আপডেট: 12 June 2023 13:56
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে অসময়ে বর্ষাকাল এলে নাকি হরিণে চাটে বাঘের গাল। তবে হরিণ যে জ্যান্ত সাপ চিবিয়ে খেয়ে ফেলতে পারে এমন কথা ভাবতেই পারেননি প্রবাদ প্রবচনের সৃষ্টিকর্তারা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমন ঘটনাই ঘটেছে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই চাঞ্চল্যকর দৃশ্য। বনদফতর কর্মী সুশান্ত নন্দ টুইটারে পোস্ট করেছেন এই ভিডিও। এই দৃশ্য দেখে অবাক অনেকেই।
তৃণভোজী হিসেবে পরিচিত হরিণ আচমকা কীভাবে মাংশাসী হয়ে উঠল এই প্রশ্ন ভাবাচ্ছে অনেককেই। তবে হরিণের দেহে ফসফরাস, ক্যালশিয়াম, লবণ এই ধরনের খনিজ উপাদানের ঘাটতি হলে তা মেটানোর জন্য সাপ জাতীয় প্রাণী খেয়েই থাকে হরিণ, বলছেন বিজ্ঞানীরা।
হরিণের এই সাপ খাওয়া দেখে বিস্মিত নেটিজেনরা। কেউ বলছেন খাদ্যশৃঙ্খল বিপন্ন, আবার কারও মতে ঘোর কলি যুগ। তবে এমন ঘটনা বিরল হলেও অস্বাভাবিক নয়, তা স্পষ্ট বিজ্ঞানীদের বক্তব্যেই।
মোদীর ছবি দেওয়া কোউইন অ্যাপ, আধার-ফোন সমস্ত তথ্য ফাঁসের অভিযোগ