Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

একহাতে রাইফেল, অন্যহাতে স্ক্যালপেল! ভারতীয় সেনাবাহিনীর নতুন গর্ব সিকিমের দীপশিখা

দ্য ওয়াল ব্যুরো: সিকিম থেকে এর আগে মাত্র একজন মহিলাই ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন দীপশিখা ছেত্রী। ভারতীয় সেনাবাহিনীর সেকেন্ড মহিলা অফিসার হলেন তিনি। তবে সেনাবাহিনীর দক্ষ জওয়ান ছাড়াও তাঁর আরও একটি পরিচয়

একহাতে রাইফেল, অন্যহাতে স্ক্যালপেল! ভারতীয় সেনাবাহিনীর নতুন গর্ব সিকিমের দীপশিখা

শেষ আপডেট: 28 June 2021 14:30

দ্য ওয়াল ব্যুরো: সিকিম থেকে এর আগে মাত্র একজন মহিলাই ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন দীপশিখা ছেত্রী। ভারতীয় সেনাবাহিনীর সেকেন্ড মহিলা অফিসার হলেন তিনি। তবে সেনাবাহিনীর দক্ষ জওয়ান ছাড়াও তাঁর আরও একটি পরিচয় আছে। আর্মি মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় ষষ্ঠ স্থান এবং মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন গ্যাংটকের দীপশিখা। তাই এক হাতে স্টেথোস্কোপ ও অন্য হাতে রাইফেল নিয়ে এবার সীমান্ত পাহারায় গ্যাংটকের তরুণী দীপশিখা। তাঁকে অভিনন্দন জানিয়েছে গোটা সিকিম। রাজেন্দ্র কুমার ছেত্রী ও বিন্দু ছেত্রীর অর্থাৎ দীপশিকার বাবা-মারও গর্বের শেষ নেই ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন ডক্টর দীপশিখাকে নিয়ে! তাশি নামগিয়াল অ্যাকাদেমি, সেন্ট জোসেফ কালিম্পং এবং বিড়লা বালিকা বিদ্যাপীঠ, পালিনী থেকে পড়াশোনা শেষ করেন দীপশিখা। তার পরে সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স থেকে ডাক্তারি পরেন তিনি।

তার পরে আর্মি মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় সুযোগ পেয়ে আর্মিতে যোগ দেওয়ার পরে আট মাসের আর্মি ফিল্ড ট্রেনিং নিতে হয় তাঁকে। সেখানে ডাক্তার ও সেনা, এই দুই ভূমিকাতেই তাঁকে ট্রেনিং নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়।

একদিকে যুদ্ধক্ষেত্রে ডাক্তার হিসেবে আহত সৈন্যদের সফল চিকিৎসা করেন দীপশিখা, অন্যদিকে, তুখোড় জওয়ান হিসেবে অস্ত্র হাতে সীমান্তে পাহারাও দেন অতন্দ্র। শত্রু পক্ষকে আক্রমণ করে ধ্বংসের কৌশলও শিখতে হয় তাঁকে।

ইতিমধ্যেই দীপশিখার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সিকিমবাসীরা নিজেদের পেজে দীপশিখার ছবি দিয়ে পোস্ট করেছেন। বেশ কিছু ডাক্তারদের সংগঠনও ডক্টর দীপশিখা ছেত্রীর কাহিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

```