
শেষ আপডেট: 12 October 2022 07:51
দ্য ওয়াল ব্যুরো: চোটের কারণে আগেই টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন জশপ্রীত বুমরা। ভারতীয় শিবিরে তা ছিল এক বড় ধাক্কা। ফের এক ভারতীয় পেসার ছিটকে গেলেন টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) স্কোয়াড থেকে। চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারবেন না দীপক চাহর (Deepak Chahar)।
বুমরার মতো চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি দীপক। কিন্তু চোট এতটাই ভয়ানক যে, বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, দীপকের বদলে শার্দূল ঠাকুরকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হচ্ছে।
ভারতের মূল দল এখন অস্ট্রেলিয়াতে রয়েছে। সেই দলের সঙ্গে যোগ দেবেন মহম্মদ শামি, মহম্মদ শিরাজ, শার্দূল ঠাকুর, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই।
এদিকে, বুমরার পরিবর্তে কে খেলবেন তা এখনও জানায়নি দল। তবে ধরা হয়েছিল দীপক খেলতে পারেন তাঁর পরিবর্তে। কিন্তু চোটের কারণে তিনিও ছিটকে গেলেন। এখন এটাই দেখার তাঁর পরিবর্তে দল কাকে বেছে নেয়।
আমেরিকার কাছে লজ্জার নজির ভারতের মেয়েদের, বিশ্বকাপে নেমেই হজম ৮ গোল