Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোস্ট ওয়ান্টেড' হিজবুল জঙ্গিদের সঙ্গে ধরা পড়লেন জম্মু-কাশ্মীর পুলিশের এক অফিসার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

দ্য ওয়াল ব্যুরো:  হিজবুল জঙ্গিদের নিয়ে রাজধানীর পথ ধরেছিলেন ডিএসপি। সঙ্গে ছিল প্রচুর আগ্নেয়াস্ত্র। জঙ্গিদের মধ্যে একজন কুলগামে বাঙালি শ্রমিক হত্যার মূল অভিযুক্ত নাভিদ বাবু। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর ‘মোস্ট ওয়ান্টেড’ দুই হিজবুল জঙ্গি সম

মোস্ট ওয়ান্টেড' হিজবুল জঙ্গিদের সঙ্গে ধরা পড়লেন জম্মু-কাশ্মীর পুলিশের এক অফিসার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

শেষ আপডেট: 10 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো:  হিজবুল জঙ্গিদের নিয়ে রাজধানীর পথ ধরেছিলেন ডিএসপি। সঙ্গে ছিল প্রচুর আগ্নেয়াস্ত্র। জঙ্গিদের মধ্যে একজন কুলগামে বাঙালি শ্রমিক হত্যার মূল অভিযুক্ত নাভিদ বাবু। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর ‘মোস্ট ওয়ান্টেড’ দুই হিজবুল জঙ্গি সমেত ধরা পড়লেন অনন্তনাগ পুলিশের ডেপুটি সুপার দাভিন্দর সিং। জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, দুই জঙ্গিকে সাহায্য করছিলেন ডিএসপি। শ্রীনগর-জম্মু হইওয়ে ধরে গাড়িটি দিল্লিতে আসছিল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে, জাতীয় সড়কের উপরেই ওঁৎ পেতেছিল পুলিশ। ডিএসপি দাভিন্দর সিং ও হিজবুল কম্যান্ডার নাভিদ বাবুকে জেরা করে শ্রীগনগর ও দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। শ্রীনগরের বাদামিবাগ ক্যান্টনমেন্টে ডিএসপির বাড়ি থেকেই দু’টি একে-৪৭ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গত বছর স্বাধীনতা দিবসের দিন সাহস ও কর্মদক্ষতার জন্য রাষ্ট্রপতির হাত থেকে মেডেল নিয়েছিল দাভিন্দর। বর্তমানে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পোস্টিং ছিল তাঁর। নিষ্ঠাবান অফিসার হিসেবে পুলিশ মহলে সুনামও ছিল তাঁর। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, নাভিদ বাবুকে দীর্ঘদিন ধরেই খুঁজছে পুলিশ। গত বছর অক্টোবর-নভেম্বরে দক্ষিণ কাশ্মীরে ১১ জন ভিন্ রাজ্যের শ্রমিক হত্যার ছক কষেছিল এই হিজবুল কম্যান্ডার। জম্মু-কাশ্মীরের কুলগামের কাতারসু গ্রামে পাঁচ বাঙালি শ্রমিক হত্যা, অনন্তনাগে ট্রাক চালক হত্যা-সহ একাধিক নাশকতায় অভিযুক্ত নাভিদ বাবু। কাশ্মীরে বাইরে থেকে আসা লোকেদেরই ইদানীং সন্ত্রাসবাদীরা আক্রমণের নিশানা করে নিয়েছে। গোয়েন্দাদের মতে, উপত্যকায় অশান্তির পরিবেশ জিইয়ে রাখতেই ভিন রাজ্য থেকে আসা মানুষদের নিশানা বানিয়েছে জঙ্গিরা। গত বছর অক্টোবরেই পুলওয়ামায় ছত্তীসগঢ় থেকে আসা দুই শ্রমিক শেঠিকুমার সাগর ও সুনীলকুমার সাগরকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। শোপিয়ানে পঞ্জাব থেকে আসা ফল ব্যবসায়ী চরণজিৎ সিংহ ও সঞ্জীব কুমারকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গেই নাভিদের যোগসূত্র রয়েছে বলে দাবি পুলিশের। শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরেই জায়গা বদলে বদলে এতদিন আত্মগোপন করেছিল এই হিজবুল কম্যান্ডার ও তার সঙ্গীরা। তদন্তকারীদের অনুমান, ডিএসপি দাভিন্দরই তাদের দিল্লি পালাতে সাহায্য করছিলেন। তবে এই ব্যাপারে এখনও কোনও পাকাপোক্ত প্রমাণ মেলেনি। এই কুখ্যাত জঙ্গিদের ঠিক কী কারণে দিল্লিতে নিয়ে যাচ্ছিলেন ডিএসপি সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

```