Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্মশানে পৌঁছেই বেঁচে উঠলেন 'মৃত' মহিলা, ডাক্তাররা বলেছিলেন ব্রেন ডেথ! তারপর...

দ্য ওয়াল ব্যুরো: মহিলাকে (woman) ব্রেন ডেথ ঘোষণা করে দিয়েছিলেন ডাক্তাররা। শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে (crematorium)। সেখানেই আচমকা জেগে ওঠেন 'মৃত' (dead)। যা দেখে হতবাক হয়ে যান মহিলার পরিবারের সদস্যরা। জানা গেছে, মহিলার নাম হ

শ্মশানে পৌঁছেই বেঁচে উঠলেন 'মৃত' মহিলা, ডাক্তাররা বলেছিলেন ব্রেন ডেথ! তারপর...

শেষ আপডেট: 5 January 2023 17:24

দ্য ওয়াল ব্যুরো: মহিলাকে (woman) ব্রেন ডেথ ঘোষণা করে দিয়েছিলেন ডাক্তাররা। শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে (crematorium)। সেখানেই আচমকা জেগে ওঠেন 'মৃত' (dead)। যা দেখে হতবাক হয়ে যান মহিলার পরিবারের সদস্যরা। জানা গেছে, মহিলার নাম হরি ভেজি (৮১)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদে।

গত মঙ্গলবার বৃদ্ধাকে মৃত ঘোষণার পরই তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই সবাইকে চমকে দিয়ে তিনি জেগে ওঠেন। তবে ওখানেও ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিলেন। এরপর তড়িঘড়ি তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবারই মৃত্যু হয় মহিলার। এরপর বৃদ্ধার ছেলে সুগ্রীব সিং মায়ের শেষকৃত্যের কাজ সারেন। তিনিই গোটা ঘটনার কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন।

সূত্রের খবর, গত ২৩ ডিসেম্বর থেকে ফিরোজাবাদের এক হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি ছিলেন ওই বৃদ্ধা। মঙ্গলবার সকালে তাঁর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এরপরেই তাঁকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।

মাঝ আকাশে মহিলা সহযাত্রীর কম্বলে প্রস্রাব, আবারও এয়ার ইন্ডিয়ার বিমানেই


```