Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মালদহ কাণ্ডের মধ্যেই মুর্শিদাবাদে সাদা থানের সন্ত্রাস, তৃণমূল নেতাকে প্রাণে মারার হুমকি

বিষয়টিকে কেন্দ্র করে শাসকদলের সংশ্লিষ্ট নেতা তো বটেই আতঙ্কিত এলাকার সাধারণ মানুষও।

মালদহ কাণ্ডের মধ্যেই মুর্শিদাবাদে সাদা থানের সন্ত্রাস, তৃণমূল নেতাকে প্রাণে মারার হুমকি

তৃণমূল নেতাকে প্রাণে মারার হুমকি।

শেষ আপডেট: 4 January 2025 13:03

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারে পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের ফ্যাক্টরির দিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলার। খুনের ঘটনায় সামনে এসেছে বিহার-যোগ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, খুনের জন্য ১০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল।

ওই ঘটনার অব্যহতি পরেই এবার মুর্শিদাবাদের এক তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়া হল। অভিযোগ, নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যর বাড়ির সামনে হুমকি পোস্টার, গুলি এবং অন্ত্যোষ্টি ক্রিয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং সাদা থানা রেখে এসেছে কে বা কারা।

বিষয়টিকে কেন্দ্র করে শাসকদলের সংশ্লিষ্ট নেতা তো বটেই আতঙ্কিত এলাকার সাধারণ মানুষও। শুক্রবার রাতে এ ব্যাপারে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনিরুল শেখের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

পুলিশকে জানানো লিখিত অভিযোগে তৃণমূল নেতা মনিরুল জানান, শুক্রবার দুপুরে তিনি কাজ সেরে বাড়ি ফেরার সময় দেখেন বাড়ির সামনে একটি সাদা থান কাপড়, হুমকি পোস্টার, বুলেট এবং অন্ত্যেষ্টির জন্য ব্যবহৃত একাধিক সামগ্রী রাখা রয়েছে। পোস্টারে মনিরুলের ছবি এবং লাল কালিতে করে সেই ছবি কেটে দেওয়া হয়েছে। 

টানা ১০ বছর এলাকার পঞ্চায়েত সদস্য পদে রয়েছেন মনিরুল। তার বাবাও রাজনীতির সঙ্গে যুক্ত। মনিরুলের কথায়, "এই ধরনের বুলেট-সাদা কাপড়ের সন্ত্রাস আগে কখনও এলাকায় হয়নি।" ঘটনার নেপথ্যে বিরোধীদের চক্রান্ত দেখছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা।

অন্যদিকে অভিযোগ উড়িয়ে বিরোধীদের দাবি, এটা শাসকদলের গোষ্ঠী কোন্দলের ফল। নিশ্চয়ই সরকারি প্রকল্পের ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করেই এই হুমকি হবে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আসল সত্য সামনে আসবে বলেও দাবি বিরোধীদের। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।


```