Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১৩ দিনে চার্জশিট, ৫৪ দিনে ফাঁসি ঘোষণা, 'শুরু থেকেই চ্যালেঞ্জিং ছিল', সাংবাদিক বৈঠকে এসপি

গত বছরের ২৪ নভেম্বর গুড়াপে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন করে খুন করে অশোক সিং।

১৩ দিনে চার্জশিট, ৫৪ দিনে ফাঁসি ঘোষণা, 'শুরু থেকেই চ্যালেঞ্জিং ছিল', সাংবাদিক বৈঠকে এসপি

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 January 2025 20:19

দ্য ওয়ালস ব্যুরো: গত বছরের ২৪ নভেম্বর গুড়াপে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন করে খুন করে অশোক সিং। ওই ঘটনায় তদন্তে নেমে ১৩ দিনের মধ্যে চার্জশিট দাখিল করেছিল পুলিশ।

যার নিট ফল, শুক্রবার ৫৪ দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করল চুঁচুড়া পকসো কোর্টে। ভারতীয় ন্যায় সংহিতা আইন চালুর পর এত কম সময়ে সাজা ঘোষণার নিরিখে এই মামলা দৃষ্টান্ত হয়ে রইল বলেই মত আইনজ্ঞদের।

কীভাবে এত অল্প সময়ের মধ্যে মামলার কিনারা করা হল, এদিন এনিয়ে হুগলি গ্রামীণ পুলিশের সদর দফতর সিঙ্গুরের কামারকুন্ডুতে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার কামনাশীস সেন। সেখানে এসপি বলেন, "শুরু থেকেই এই মামলাটা আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল।ঘটনার পর দিনই সিট গঠন করা হয়। প্রসিকিউশান খুব ভালভাবে কাজ করেছে যার ফলে খুব দ্রুত এই মামলার বিচার দেওয়া সম্ভব হয়েছে।"

একই সঙ্গে শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এসপি বলেন, "শিশুকে ফিরিয়ে দিতে পারব না কিন্তু সঠিক বিচার শিশুটির পরিবারকে মানসিক শান্তি দেবে।"

পুলিশের প্রশংসা শোনা গিয়েছে মামলার সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায়ের কথাতেও। তিনি বলেন, "আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি এই মামলা কতটা কঠিন ছিল। পোস্ট মর্টেম রিপোর্ট থেকে এফএসএল এর সাক্ষী খুব গুরুত্বপূর্ণ ছিল। এত অল্প সময়ে বিচার মিলল তার কারণ পুলিশ দিন রাত এক করে তদন্ত করেছে।"

প্রসঙ্গত, শুক্রবার ছিল ১৭ জানুয়ারি। আর এদিনেই জন্মগ্রহণ করেছিল নির্যাতিতা শিশুটি। বেঁচে থাকলে আজ তার ছয় বছরের জন্মদিন পালন হত! 
 


```