Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫ শতাংশ ডিএ বাড়াল মোদী সরকার

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের আমেজ এখনও ভরপুর রয়েছে। ছুটির মেজাজও কাটেনি। এরই মধ্যে বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা তথা ডিএ ঘোষণা করে দিল নরেন্দ্র মোদী সরকার। এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকের পর প

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫ শতাংশ ডিএ বাড়াল মোদী সরকার

শেষ আপডেট: 9 October 2019 09:30

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের আমেজ এখনও ভরপুর রয়েছে। ছুটির মেজাজও কাটেনি। এরই মধ্যে বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা তথা ডিএ ঘোষণা করে দিল নরেন্দ্র মোদী সরকার। এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকের পর পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন ১২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। তা ৫ শতাংশ বাড়িয়ে ১৭ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। জাভড়েকর জানান, জুলাই মাস থেকে বকেয়া এই ডিএ মেটানোর জন্য কেন্দ্রের কোষাগারে ১৬ হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে বলে মনে করা হচ্ছে। এ দিকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র বিষয়টি অবশ্য এখনও ঝুলে রয়েছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তথা স্যাট তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে এ ব্যাপারে ঘোষণা করতে বলেছিল। কিন্তু নবান্ন তা এখনও করেনি। তবে মহার্ঘ ভাতাকে পে কমিশনের সঙ্গে মিশিয়ে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো সম্প্রতি ঘোষণা করেছে। সেটি ১ জানুয়ারি, ২০২০ থেকে বাস্তবায়িত হবে।

```