Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তালতলায় পাঁচিল চাপা পড়ে মৃত মূক ও বধির বৃদ্ধ! সকলে সতর্ক করলেও শুনতে পাননি চিৎকার

দ্য ওয়াল ব্যুরো: শুনতে পেতেন না (Deaf and Dumb) ৬০ বছরের বৃদ্ধ (Old man)। তাই কানে গেল না কারও সতর্কতা, চিৎকার। পাঁচিল চাপা পড়ে মৃত্যু (Died Under Wall) হল তাঁর। বৃষ্টির মধ্যে তালতলা এলাকায় ঘটে গেল মর্মান্তিক কাণ্ড। পুলিশ জানিয়েছে, মৃ

তালতলায় পাঁচিল চাপা পড়ে মৃত মূক ও বধির বৃদ্ধ! সকলে সতর্ক করলেও শুনতে পাননি চিৎকার

শেষ আপডেট: 26 June 2022 18:44

দ্য ওয়াল ব্যুরো: শুনতে পেতেন না (Deaf and Dumb) ৬০ বছরের বৃদ্ধ (Old man)। তাই কানে গেল না কারও সতর্কতা, চিৎকার। পাঁচিল চাপা পড়ে মৃত্যু (Died Under Wall) হল তাঁর। বৃষ্টির মধ্যে তালতলা এলাকায় ঘটে গেল মর্মান্তিক কাণ্ড।

পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম জানে আলম। তিনি ওই এলাকারই কোমেডান বাগান লেনের বাসিন্দা। এদিন দুপুরে তিনি হেঁটে যাচ্ছিলেন আগা মেহেন্দি স্ট্রিট ধরে। সেই রাস্তার পাশেই ছিল একটি পরিত্যক্ত বাড়ির ভঙ্গুর পাঁচিল। এদিন বৃষ্টির পর আরও দুর্বল হয়ে পড়ে পুরোনো পাঁচিলটি।

জানা গেছে, এলাকার বাসিন্দা ও পথচারীরা সে সময়ে দেখতেও পান, যে পাঁচিলটি নড়ছে, কাত হয়ে যাচ্ছে। তাই দেখে সকলে দূরে সরে যান। বৃদ্ধ জানে আলম তখনও সেখান দিয়েই হাঁটছিলেন। সকলে চিৎকার করে তাঁকে সরে যেতে বলেন। কিন্তু তিনি তো কানেই শোনেন না, ফলে কিছুই বুঝতে পারেননি কী হতে চলেছে।

সকলের চোখের সামনেই পাঁচিলের ফুট দশেক লম্বা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই ব্যক্তির মাথার উপর। চাপা পড়ে যান তিনি। খবর পেয়ে তালতলা থানার পুলিশ পৌঁছয়, বৃদ্ধকে উদ্ধার করে তারা। সঙ্গে সঙ্গে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মূক ও বধির ছিলেন। তাই সকলে চিৎকার করে সতর্ক করা সত্ত্বেও তিনি শুনতে পাননি কিছুই। কেউ যে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, তার আগেই মাথার উপর ভেঙে পড়ে পাঁচিল।

যাদবপুরে উদ্ধার তরুণীর দেহ! গলায় শ্বাসরোধের চিহ্ন, উধাও তাঁর লিভ ইন সঙ্গী


```