Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রমিক বিক্ষোভে অচলাবস্থা হলদিয়ায়, ঠিকাদার সংস্থাকে শো-কজ করল বন্দর কর্তৃপক্ষ  

শ্রমিক বিক্ষোভের জেরে অচলাবস্থা তৈরি হল হলদিয়া বন্দরে। বন্দরের বিভিন্ন বার্থে জাহাজ থেকে পণ্য ওঠানো নামানো বন্ধ হয়ে গেল। ফলে কর্মব্যস্ততার প্রতিদিনের ছবিটা উধাও।

শ্রমিক বিক্ষোভে অচলাবস্থা হলদিয়ায়, ঠিকাদার সংস্থাকে শো-কজ করল বন্দর কর্তৃপক্ষ   

শেষ আপডেট: 13 December 2023 12:40

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: শ্রমিক বিক্ষোভের জেরে অচলাবস্থা তৈরি হল হলদিয়া বন্দরে। বন্দরের বিভিন্ন বার্থে জাহাজ থেকে পণ্য ওঠানো নামানো বন্ধ হয়ে গেল। ফলে কর্মব্যস্ততার প্রতিদিনের ছবিটা উধাও।

হলদিয়া বন্দরের বিভিন্ন বার্থে জাহাজ থেকে পণ্য ওঠানো নামানো এবং অন্যত্র পাঠানোর বরাত রয়েছে এক ঠিকাদার সংস্থার। সংস্থাটির নাম রিপ্লে অ্যান্ড কোম্পানি। সংস্থার অধীনে রয়েছেন প্রায় দেড় হাজার শ্রমিক। এই শ্রমিকদের অভিযোগ, তাদের পে-স্লিপে পিএফের জন্য বেশি পরিমাণ টাকা কাটা হচ্ছে এবং বেসিক স্যালারি বেশি অঙ্কের দেখানো হচ্ছে। তাঁরা জানান, মাসিক ৯ হাজার টাকা করে বেতন পেলেও পে-স্লিপে দেখানো হচ্ছে ১৫ হাজার টাকা করে। আর এরই প্রতিবাদে বুধবার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

তবে ওই ঠিকাদার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে,  শ্রমিকদের এই অভিযোগ ঠিক নয়। লেবার কমিশনের আইন অনুযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ পেনশন সুরক্ষিত করতে এই ব্যবস্থা করা হয়েছে। আর এক ঠিকাদার সংস্থা এ.এম এন্টারপ্রাইজ, যারা বন্দরের পণ্য পরিবহণের দায়িত্বে রয়েছেন, তাদেরও শ্রমিকরাও এদিন সকাল থেকে কাজে যোগ দেননি।

এই শ্রমিক অসন্তোষের জেরে কার্যত ক্ষুব্ধ হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ধর্মঘটী শ্রমিকদের সঙ্গে সরাসরি বন্দরের কোনও যোগ নেই। যাঁরা কাজ করবেন না, তাঁদের বন্দরের ভেতরে থাকারও কোনও দরকার নেই। পরিস্থিতির ওপর নজর রাখছে সিআইএসএফ। দুই ঠিকাদার সংস্থাকে ইতিমধ্যেই শোকজ করেছে বন্দর কর্তৃপক্ষ।


```