
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ধর্ষণকাণ্ডের সুবিচার চেয়ে পথে নামছেন
শেষ আপডেট: 16 August 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ধর্ষণকাণ্ডের সুবিচার চেয়ে পথে নামছেন। তার ঠিক আগে, মুখ্যমন্ত্রী কেন আদালতের ভবিষ্যৎ রায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানাতে চলেছেন, তার ব্যাখ্যা দিল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভা সদস্য ডেরেক ওব্রায়েন শুক্রবার সকালে এক এক্স পোস্টে সেই ব্যাখ্যা দিলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশকে এই তদন্ত সম্পূর্ণ করতে ১৭ অগস্ট সময় বেঁধে দিয়েছিলেন। সিবিআইয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়া উচিত।
ডেরেকের কথায়, এই ঘটনার তদন্তকারী দল সিবিআইয়ের উচিত রোজ কী ঘটছে তা জানানো। কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করেছিল। বিচার তখনই সম্ভব হবে, যখন সিবিআই এর পিছনে সব জড়িতকে ধরবে এবং ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। মুখ্যমন্ত্রী যেমন পুলিশকে ১৭ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন। তেমনই সেটা সিবিআইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।
It is hard to conceive of a more bestial, heinous crime than the murder and rape of a young woman that took place in Kolkata. The public outrage is entirely understandable. Thoughts and prayers with her family.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 16, 2024
“Why is @MamataOfficial leading a rally on the RG Kar Hospital…
সিবিআইয়ের হাতে এখন এই মামলা রয়েছে। সময়ের দাবি হল, দ্রুত বিচার এবং অপরাধীদের কঠিনতম শাস্তি। যারাই এই বর্বরোচিত কাজ করে থাকুক না কেন, তাদের কাউকে রেহাই যেন না দেওয়া হয়। হাসপাতালে যারা হামলা চালিয়ে ভাঙচুর করেছে তাদেরও ধরতে হবে। ইতিমধ্যেই পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। তিনি আরও বলেন, জনবিক্ষোভের যথেষ্ট কারণ আছে এবং তা বোঝা যাচ্ছে।
কলকাতার বুকে এক তরুণীকে ধর্ষণ ও খুনের মতো জঘন্য ঘটনার জন্য জন-আক্রোশ বোধগম্য। তাঁর পরিবারের প্রতি আমার ও আমাদের প্রার্থনা রইল। প্রসঙ্গত, এদিনই দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছেন। মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত তিনি একটি পদযাত্রা করবেন।