Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাটুতেই কি লুকিয়ে সূত্র? বাগবাজার ঘাটে উদ্ধার বস্তাবন্দি মহিলার দেহ ঘিরে ঘনাচ্ছে রহস্য

দ্য ওয়াল ব্যুরো: দু’হাতে আঁকা ট্যাটুতেই আরও গাঢ় হচ্ছে রহস্য। মহিলার দেহে পচন ধরেছে। মুখ অত্যন্ত বিকৃত। হাতের ট্যাটু থেকেই সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। একহাতে লেখা ‘রূপা’, অন্যহাতে ‘ওঁ’। একটি ত্রিশূলের ছবিও আঁকা রয়েছে। এই ট্যাটুতেই ম

ট্যাটুতেই কি লুকিয়ে সূত্র? বাগবাজার ঘাটে উদ্ধার বস্তাবন্দি মহিলার দেহ ঘিরে ঘনাচ্ছে রহস্য

শেষ আপডেট: 4 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দু’হাতে আঁকা ট্যাটুতেই আরও গাঢ় হচ্ছে রহস্য। মহিলার দেহে পচন ধরেছে। মুখ অত্যন্ত বিকৃত। হাতের ট্যাটু থেকেই সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। একহাতে লেখা ‘রূপা’, অন্যহাতে ‘ওঁ’। একটি ত্রিশূলের ছবিও আঁকা রয়েছে। এই ট্যাটুতেই মহিলার নাম ও পরিচয় লুকিয়ে রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। আরও অনুমান, এই ট্যাটু-রহস্য ভেদ করতে পারলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বৃহস্পতিবার সকালে বাগবাজার ঘাটে এক মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধারের পরেই চাঞ্চল্য ছড়ায়। বস্তাটিকে ঘাটে ভেসে আসতে দেখেন স্থানীয়রাই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বস্তার মুখ খুলতেই দেখা যায় বীভৎস দৃশ্য। এক মহিলার বিকৃত দেহ রয়েছে সেই বস্তার ভিতরে। পরনে লাল, হলুদ, সবুজ প্রিন্টের শাড়ি। দেহে পচন ধরেছে। মুখ সাঙ্ঘাতিকভাবে ক্ষতবিক্ষত করা। সাত সকালে বাগবাজার ঘাটে এমন দৃশ্য দেখে হইচই শুরু হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় উত্তর বন্দর থানার পুলিশ। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, দেহ এতটাই বিকৃত হয়ে গেছে যে মনে করা হচ্ছে খুনটা বেশ কিছুদিন আগেই হয়েছে। তারপর মহিলার মুখ ক্ষতবিক্ষত করে দেহ বস্তায় ভরে ভাসিয়ে দেওয়া হয়েছে নদীতে। মহিলার বয়স আন্দাজ ২০-৩০ বছরের মধ্যে।

আরও পড়ুন: ছয়ের শিশুকে দিনের পর দিন ধর্ষণ প্রৌঢ়ের, চকোলেটের লোভ দেখিয়ে ডেকে আনত দোকানে

এই মহিলার পরিচয় নিয়ে এখনও ধন্দে পুলিশ। এই তিন রকম ট্যাটু নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করতে পুলিশ। এই ক'দিনের মধ্যে থানায় কোনও মহিলার নিখোঁজ ডায়রি করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

```