Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

স্কুলের পানীয় জলের ট্যাঙ্কে মরা কুকুরের বাচ্চা, সেই জলই খেলো পড়ুয়ারা

দু’নম্বর ব্লকের আমদাপাল জুনিয়র হাইস্কুলের এই ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের লোকজন।

স্কুলের পানীয় জলের ট্যাঙ্কে মরা কুকুরের বাচ্চা, সেই জলই খেলো পড়ুয়ারা

শেষ আপডেট: 3 February 2024 22:21

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের খাওয়ার জলের ট্যাঙ্কে ভাসছিল কুকুরের বাচ্চার পচাগলা দেহ। সেই জলই খেল পড়ুয়ারা। ঘটনাকে ঘিরে হুলস্থূল কাণ্ড গোপীবল্লভপুরের জুনিয়র হাইস্কুলে।

সূত্রের খবর, দু’নম্বর ব্লকের আমদাপাল জুনিয়র হাইস্কুলের এই ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের লোকজন। স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। অভিযোগ, একে তো স্কুলের বেহাল দশা। পানীয় জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয় না। তার উপর সেই বিষাক্ত জলই খেয়েছে পড়ুয়ারা।

অভিভাবকদের অভিযোগ, গত দু’দিন ধরে জলের ট্যাঙ্কে ভাসছিল মরা কুকুরের বাচ্চাটা। পচেগলে ফুলে উঠেছিল। কেউ বা কারা স্কুলের জলের ট্যাঙ্কে সেটি ফেলে যায়। পচা গন্ধ ছাড়তে তখন স্কুল কর্তৃপক্ষের টনক নড়ে। জলের ট্যাঙ্কের ঢাকনা খুলতেই চোখ কপালে ওঠে সকলের। অনেকেই গন্ধে বমি করে ফেলে। অথচ গত দুদিন ধরে সেই জলই খেয়েছে বাচ্চারা। এলাকাবাসীর দাবি, পড়ুয়াদের ছাদে উঠিয়ে ট্যাঙ্কে নামতে বাধ্য করেন প্রধান শিক্ষক। বাচ্চাদের দিয়েই নোংরা পরিষ্কার করানো হয়।

এক অভিভাবকের কথায়, “বাচ্চারা নোংরা জল খাচ্ছে স্কুলে। কোনও হুঁশ নেই স্কুল কর্তৃপক্ষের। তার উপরে বাচ্চাদের দিয়েই ট্যাঙ্ক পরিষ্কার করানো হয়েছে। ট্যাঙ্কে নামতে গিয়ে যদি কোনও অঘটন ঘটে যেত, তাহলে তার দায় কে নিত?”

ঘটনা প্রসঙ্গে বিজেপির স্থানীয় জেলা সভাপতি বলেন, সব স্কুলেরই বেহাল দশা। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা দেখা হচ্ছে।


```