Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বেঁচে থেকেও সরকারি খাতায় ‘মৃত’! বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, আতান্তরে দাসপুরের বধূ

গত জুন মাস থেকে আচমকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে পূর্ণমার। অ্যাকাউন্টে কেন ঢুকছে না টাকা, খোঁজ নিতে গিয়ে তাজ্জব বনে গিয়েছেন পূর্ণিমা। ব্যাঙ্কের তরফে জানানো হয়, তিনি সরকারি খাতায় ‘মৃত’! তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বন্ধ হয়ে গিয়েছে।

বেঁচে থেকেও সরকারি খাতায় ‘মৃত’! বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, আতান্তরে দাসপুরের বধূ

শেষ আপডেট: 9 December 2023 16:20

দ্য ওয়াল ব্যুরো: দুই কন্যা সন্তান ও স্বামীকে নিয়ে সুখের সংসার ছিল পূর্ণিমা বারিকের। মাস ফুরলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া ‘হাতখরচ’ পাঁচশো টাকাও ঢুকছিল অ্যাকাউন্টে।  সেই টাকায় মেয়েদের টিউশনির খরচ মেটাতেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর-২ নম্বর ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণবাড় গ্রামের বধূ।

কিন্তু গত জুন মাস থেকে আচমকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে পূর্ণমার। অ্যাকাউন্টে কেন ঢুকছে না টাকা, খোঁজ নিতে গিয়ে তাজ্জব বনে গিয়েছেন পূর্ণিমা। ব্যাঙ্কের তরফে জানানো হয়, তিনি সরকারি খাতায় ‘মৃত’! তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বন্ধ হয়ে গিয়েছে।

বছর পঁয়ত্রিশের বধূ এরপর নিজেকে ‘জীবিত’ প্রমাণে সরকারি অফিসের দোরে দোরে ঘোরেন। কিন্তু এখনও সরকারি খাতায় তিনি ‘মৃত’! ফলে চালু হয়নি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। নিজেকে জীবিত প্রমাণে আদালতেও গিয়েছিলেন। সেখান থেকে জীবিত সার্টিফিকেট নিয়ে আসার পরও বধূর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চালু হয়নি বলে অভিযোগ।

বধূর কথায়, “অনেকের কাছে এই ৫০০ টাকার হয়তো তেমন কোনও মূল্য নাও থাকতে পারে। তবে আমার কাছে দিদির এই ৫০০ টাকার মূল্য অনেক। ওই টাকায় মেয়েদের টিউশনির খরচ মেটাতাম। সংসারের টুকিটাকি জিনিসও কিনতাম। আচমকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাওয়ায় খুব সমস্যায় পড়ে গিয়েছি।”

একজন জ্বলজ্যান্ত মহিলা কীভাবে সরকারি খাতায় ‘মৃত’ হলেন? প্রশাসন সূত্রে খবর, আধার কার্ডের সমস্যার কারণেই এমনটা হয়েছে। দাসপুর-২ নম্বর ব্লকের বিডিও প্রবীর কুমার শিট বলেন, “ওই মহিলার সঙ্গে কথা বলেছি। বিষয়টি জেলা প্রশাসন কে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।”


```