Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে দেহ পাচার! নজরে আসতেই পাকড়াও চার কর্মী-সহ সাতজন

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল মৃতদেহ বহনকারী গাড়ির চালক-সহ সাতজন। দেহ পাচারে জড়িত সন্দেহে আটক করা হয়েছে মেডিকেল কলেজের চার কর্মীকে।

বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে দেহ পাচার! নজরে আসতেই পাকড়াও চার কর্মী-সহ সাতজন

শেষ আপডেট: 8 November 2023 19:34

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল মৃতদেহ বহনকারী গাড়ির চালক-সহ সাতজন। দেহ পাচারে জড়িত সন্দেহে আটক করা হয়েছে মেডিকেল কলেজের চার কর্মীকে।

অভিযোগ, বুধবার সাতসকালে বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের মৃতদেহ রাখার ঘর থেকে তিনটি দেহ লোপাট করা হচ্ছিল। কিন্তু মৃতদেহ বহনকারী গাড়িতে করে দেহ পাচারের আগেই তৎপর হন নিরাপত্তা কর্মীরা। তিনটি মৃতদেহ সহ গাড়িটিকে হাতেনাতে ধরা হয়।

খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ বহনকারী তিনজনকে প্রাথমিকভাবে আটক করা হয়। পর তাদের জেরা করে ঘটনায় জড়িত সন্দেহে মেডিকেল কলেজের চার কর্মীকে আটক করা হয়। বুধবার সকালে এই ঘটনায় শোরগোল পড়ে মেডিক্যাল কলেজ চত্বরে।

সূত্রের খবর, মৃতদেহ পাচার করা হচ্ছে এমন খবর জানতে পেরে তৎপর হন কর্মীরা। তারপরেই চক্রটিকে ধরা সম্ভব হয়। ডিএসপি ট্রাফিক(২) রাকেশ চৌধুরী জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপরেই বিষয়টি স্পষ্ট হবে। কতদিন ধরে এই চক্র সক্রিয় তাও জানা যাবে। বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল কৌস্তুভ নায়েকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতদেহ চুরি হচ্ছিল। তাঁরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।


```