Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

নরেন্দ্রপুরে রাস্তার ধারে মাটি ব্যবসায়ীর দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুরের ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নরেন্দ্রপুরে রাস্তার ধারে মাটি ব্যবসায়ীর দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

শেষ আপডেট: 13 March 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো, নরেন্দ্রপুর: রাস্তার ধারের কালভার্ট থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। সাতসকালে স্থানীয়রা এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুরের ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

 নরেন্দ্রপুর থানা এলাকার রানাভুতিয়ায় বুধবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম রজত দাস। বছর পয়ঁত্রিশের রজত মাটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মৃত যুবকের শরীরে একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন আছে। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে দাবি এলাকাবাসীদের।

 এদিন  সকালে কালভার্টের কাছে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।  

ইতিমধ্যে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। পুরানো কোনও বিবাদ নাকি ব্যবসা সংক্রান্ত ঝামেলার জন্য এই খুন , খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটিতে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।


```