Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মালদহে মর্গের বিকল ফ্রিজারের মধ্যেই মজুত করা হচ্ছে মৃতদেহ! দুর্গন্ধে টেকা দায়

'রক্তমাখা গ্লাভস', 'মরচে ধরা কাঁচি'-র পর এবার সামনে এল মর্গের বিকল ফ্রিজারের ঘটনা!

মালদহে মর্গের বিকল ফ্রিজারের মধ্যেই মজুত করা হচ্ছে মৃতদেহ! দুর্গন্ধে টেকা দায়

মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

শেষ আপডেট: 1 November 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: 'রক্তমাখা গ্লাভস', 'মরচে ধরা কাঁচি'-র পর এবার সামনে এল মর্গের বিকল ফ্রিজারের ঘটনা!

অভিযোগ, এক বছরের বেশি সময় ধরে মালদহ মেডিক্যালের মর্গের ফ্রিজার খারাপ। অথচ তাতেই মজুত করে রাখা রয়েছে দাবিহীন দেহগুলি। চরম দুর্গন্ধে মর্গের আশেপাশে দিয়ে যাওয়া দুরূহ হয়ে উঠেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর। সংবাদমাধ্যমকে তিনি জানান, 'ফ্রিজার খারাপের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। সম্প্রতি অর্থ বরাদ্দ হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার জন্য কাজ আটকে আছে।' কতদিনের মধ্যে সমস্যার সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। 

জানা যাচ্ছে, মালদহ মেডিক্যালে মোট আটটি ফ্রিজার রয়েছে। এর মধ্যে কয়েকটি রয়েছে মর্গে। বাকিগুলি অ্যানাটমি বিভাগ ও ওয়ার্ড মাস্টারের অফিসে। সূত্রের দাবি, আটটি ফ্রিজারে ৪৮টি মৃতদেহ মজুত রাখার পরিকাঠামো রয়েছে। অথচ এক বছরের বেশি সময় ধরে প্রায় সব ফ্রিজার অকেজো। সেখানেই জমছে দাবিহীন একাধিক মৃতদেহ। ফলে দুর্গন্ধে টেকা যাচ্ছে না।

আরজি করে ডাক্তারি মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই সূত্রে হাসপাতালে দুর্নীতি থেকে পরিকাঠামোগত সমস্যা সামনে এসেছিল। দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছে প্রশাসন। এরই মধ্যে সম্প্রতি আরজি কর মেডিক্যাল থেকে পাওয়া গিয়েছিল রক্তমাখা গ্লাভস। এসএসকেএম হাসপাতাল থেকে মিলেছিল মরচে ধরা কাঁচি! এবার মালদহের মর্গে বিকল ফ্রিজারে ঘটনা সামনে এল। 


```