Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রামায়ণ শেষ হতেই কমে গেল দর্শকের সংখ্যা! দূরদর্শনে ফিরতে পারে আরও নানা ধারাবাহিক

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের জেরে জেশজুড়ে যে লকডাউন চলছে, তাতে সবকিছুর পাশাপাশি বন্ধ সিনেমা-সিরিয়ালের শ্যুটিংও। ফলে বন্ধ হয়ে গেছে সমস্ত টিভি চ্যানেলের মেগা ধারাবাহিকের নতুন পর্ব সম্প্রচার। এই সময়ে দূরদর্শন টিভি সিদ্ধান্ত নেয়, তাদ

রামায়ণ শেষ হতেই কমে গেল দর্শকের সংখ্যা! দূরদর্শনে ফিরতে পারে আরও নানা ধারাবাহিক

শেষ আপডেট: 1 May 2020 12:32

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের জেরে জেশজুড়ে যে লকডাউন চলছে, তাতে সবকিছুর পাশাপাশি বন্ধ সিনেমা-সিরিয়ালের শ্যুটিংও। ফলে বন্ধ হয়ে গেছে সমস্ত টিভি চ্যানেলের মেগা ধারাবাহিকের নতুন পর্ব সম্প্রচার। এই সময়ে দূরদর্শন টিভি সিদ্ধান্ত নেয়, তাদের আর্কাইভ থেকে পুরনো কিছু জনপ্রিয় অনুষ্ঠান সম্প্রচার করবে। শুরু হয় জনপ্রিয় সেই ধারাবাহিক 'রামায়ণ'। শুধু সম্প্রচার নয়, লকডাউনে মানুষকে ঘরে আটকে রাখারও একটা ফন্দি ছিল এটি। এবং সকলকে অবাক করে, রামায়ণ সম্প্রচার শুরুর সঙ্গে সঙ্গেই বিপুল পরিমাণ দর্শক বেড়ে গিয়েছিল এক ধাক্কায়। তবে দুঃখের বিষয় হল, দূরদর্শনের তথ্য বলছে, রামায়ণ শেষ হওয়ার পরে আবার দূরদর্শনের দর্শক সংখ্যা ৫০% কমে গেছে। একটা সময় ছিল, যখন প্রতিটি মানুষের প্রতিদিনের সঙ্গী ছিল দূরদর্শন। ঝাঁ চকচকে ভিসুয়াল নিয়ে কেবল্ টিভির সিরিয়ালের দাপট তখনও শুরু হয়নি। মানুষের বিনোদন বলতে কিছু পৌরাণিক কাহিনির ওপর নির্মিত ধারাবাহিক, কখনও বা আরকে নারায়ণনের সেই বিখ্যাত “মালগুড়ি ডেজ”। তার পরে বিশ্বায়নের ছোঁয়া লাগল আমাদের জীবনে। এল বাহুল্য। বদলে গেল রুচিও। হালফ্যাশানের নতুন নতুন টিভির চ্যানেলে আধুনিক সব সিরিয়াল জায়গা করে নিল। পৌরাণিত রামায়ণ, মহাভারত পুরনো হয়ে গেল সহজেই। যা পুরনো হয়, তা ব্রাত্য হতেও বেশি সময় লাগে না। এত বছর পরে লকডাউনের কারণে মানুষের জীবনে যখন অনেকটা অবসর সময় বেড়েছে, দূরদর্শন সিদ্ধান্ত নেয় সেই সব পুরনো জনপ্রিয় ধারাবাহিক ফের সম্প্রচার করবে। দর্শকও স্মৃতি রোমন্থনে মজে ওঠে। তাই তো বড় সংখ্যার দর্শক ভিড় করেছিল রামায়ণের সম্প্রচারের সময়। মার্চের শেষে লকডাউন শুরু হতেই শুরু বয় রামানন্দ সাগর পরিচালিত রামায়ণের সম্প্রচার। প্রথম সপ্তাহে প্রায় ১৭ কোটি মানুষ দেখেছে এই সম্প্রচার, যা একটি রেকর্ড। ১৮ই এপ্রিল শেষ হয়েছে রামায়ণ। তার পরেই আবার উল্লেখযোগ্য ভাবে দর্শক সংখ্যা কমে গেছে দূরদর্শনের। এই সময়ে শুধু রামায়ণ নয়, সম্প্রচারিত হয়েছে মহাভারত, সার্কাস, ব্যোমকেশ বক্সী, শক্তিমানের মতো আরও কিছু পুরনো ধারাবাহিক। সেগুলিও যথেষ্ট দর্শক টেনেছে। তাই এবার দূরদর্শনের ভাবনা, বিআর চোপড়ার বিষ্ণুপুরাণ ধারাবাহিক সম্প্রচার করবে তারা। এই মহামারীর সময়ে মানুষকে ঘরে থাকতে হবে সামাজিক দুরত্ব বজায় রাখার প্রয়োজনে। তাই এই সময়ে মানুষের মনোরঞ্জন করা আর এই সুযোগে নিজেদের দর্শক বাড়ানো-- এই দুইই সারছে দূরদর্শন। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ই এপ্রিলের পর থেকে সকালের দিকে প্রায় ৬৬% হারে দর্শক কমেছে দূরদর্শনের। বিকেলের দিকে এই কমার হার ২৯%। সব মিলিয়ে প্রায় ৫০% দর্শক কমে গেছে আবার। রামানন্দ সাগরের রামায়ণ ধারাবাহিকটির প্রথম সম্প্রচার শুরু হয়েছিল ১৯৮৭ সালের ২৫ শে জানুয়ারি। বিপুল জনপ্রিয়তা পেয়েছিল সে সময়। শোনা যায়, দর্শকরা সারা সপ্তাহ অপেক্ষা করতেন দেখার জন্য। তার পরে সমস্ত কাজ ফেলে এই সময় ঘরে ফিরে যেতেন সিরিয়াল দেখতে। ৩৫ মিনিটের ৭৫ টি এপিসোড সম্প্রচারের পরে ১৯৮৮ সালের ৩১ জুলাই এই ধারাবাহিক শেষ হয়।

```