Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যা ভাঙচুর করেছ, তার ক্ষতিপূরণ দাও, উত্তরপ্রদেশে নোটিস ২৮ জনকে

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছিল উত্তরপ্রদেশ। সরকারি সম্পত্তি ধ্বংস করেছিল জনতা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, যারা ভাঙচুর করেছে, তাদের ওপরে প্রতিশোধ নেওয়া হবে। এরপরে রামপুরে ২৮ জন

যা ভাঙচুর করেছ, তার ক্ষতিপূরণ দাও, উত্তরপ্রদেশে নোটিস ২৮ জনকে

শেষ আপডেট: 25 December 2019 10:40

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছিল উত্তরপ্রদেশ। সরকারি সম্পত্তি ধ্বংস করেছিল জনতা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, যারা ভাঙচুর করেছে, তাদের ওপরে প্রতিশোধ নেওয়া হবে। এরপরে রামপুরে ২৮ জনের কাছে গেল সরকারি নোটিস। তাঁদের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। গত সপ্তাহে নানা হিংসাত্মক ঘটনায় রামপুরে মোট ১৪.৮৬ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করেও তারা ইটপাটকেল ছোড়ে। পুলিশও লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। গুলিতে একজন নিহত হন। তাঁর বয়স ছিল ২২। এরপর শহরে চারটি মোটর সাইকেল ও পুলিশের ভ্যানে আগুন লাগানো হয়। হাঙ্গামা করার অভিযোগে ৩১ জন গ্রেফতার হয়েছে। পুলিশ খুঁজছে আরও দেড়শ জনকে। সম্প্রতি যে ২৮ জনের কাছে নোটিস পাঠানো গিয়েছে, তাদের বলা হয়েছে, পুলিশের হেলমেট ও ব্যাটনের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্য তোমাদের টাকা দিতে হবে। এর আগে উত্তরপ্রদেশের মুজফফর নগরে ৬০ টিরও বেশি দোকান বন্ধ করে দেয় সরকার। অভিযোগ ওই দোকানের মালিকরা হিংসায় অংশ নিয়েছিলেন। লখনৌয়ে কারা পুলিশের উপরে চড়াও হয়েছে তা খতিয়ে দেখছে চার সদস্যের একটি কমিটি। এই কমিটিতে রয়েছেন ফিরোজাবাদের জেলাশাসক চন্দ্র বিজয় সিং। তিনি জানিয়েছেন, প্রথমে তাঁরা হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছেন। বেশ কয়েকটি জেলা প্রশাসন ও জেলাপুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দাঙ্গাবাজদের চিহ্নিত করার কাজ তাঁরা শুরু করে দিয়েছেন। মুজফফর নগরে সরকারের দ্রুত এই পদক্ষেপের বিরুদ্ধেও প্রতিবাদ হয়েছে। তবে ২০১৮ সালের ১ অক্টোবর সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিল তাকেই হাতিয়ার করেছে উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসন। ওই রায়ে সর্বোচ্চ আদালত বলেছিল, কোনও ব্যক্তি সরকারি সম্পত্তি নষ্ট করলে, তাকেই সেই ক্ষতিপূরণ দিতে হবে। এ ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষকে পদক্ষেপ করার নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। সরকারি সম্পত্তির যারা ক্ষতি করবে, তাদের ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তিও দিতে বলেছিল সর্বোচ্চ আদালত। জেলাপ্রশাসন যে পদক্ষেপ করছে, আদালতে সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানানো যেতেই পারে। কিন্তু সরকারের এই পদক্ষপ হামলাকারীদের সতর্ক করবে বলে মনে করছে প্রশাসন।

```