Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কোনও সিভিক ভলান্টিয়ার ঢুকতে পারবেন না নবান্নে, জারি হল নিষেধাজ্ঞা

নবান্নের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতেই এবার নিষেধাজ্ঞা জারি হল। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও সিভিক ভলান্টিয়ার নবান্নে ঢুকতে পারবেন না।

কোনও সিভিক ভলান্টিয়ার ঢুকতে পারবেন না নবান্নে, জারি হল নিষেধাজ্ঞা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 July 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) নবান্নের (Nabanna) ১৪ তলায় পৌঁছে গেছিলেন! ওখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দফতর। নিরাপত্তাকর্মীরা তাঁকে সেখান থেকে আটক করে। এই ঘটনায় নবান্নের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতেই এবার নিষেধাজ্ঞা জারি হল। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও সিভিক ভলান্টিয়ার নবান্নে ঢুকতে পারবেন না।

গত ১৫ জুলাই এক সিভিক ভলান্টিয়ার লিফটে করে আচমকা ১৪ তলায় পৌঁছে গেছিলেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে দেখে প্রথমে জানতে চান যে তিনি কেন সেখানে এসেছেন। সিভিক যা উত্তর দেন তাতে সন্দেহ বাড়ে তাঁদের।

সিভিক জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান! এই বলে তাঁর ঘরের দিকেও যেতে গেছিলেন তিনি। তবে সেখানেই তাঁকে আটক করে নিরাপত্তারক্ষীরা। নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়। যদিও কেন বা ঠিক কী কারণে ওই সিভিক ১৪ তলায় গেছিলেন, তার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

সূত্রের খবর, লিফট ব্যবহার করে প্রথমে ১৩ তলায় যান ওই সিভিক ভলান্টিয়ার। পরে সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যান ১৪ তলায়। নবান্নের মতো জায়গায় যেখানে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তা, সেখানে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আর সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই এই নিষেধাজ্ঞা জারি হল।

এদিকে পুলিশ সূত্রে খবর, ওই সিভিক ভলান্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করে মনে করা হয়েছে তাঁর কথাবার্তা অসংলগ্ন। কেন তিনি এমন করলেন, সেই বিষয়টি খতিয়ে দেখছেন নবান্নের নিরাপত্তা আধিকারিকরাও।


```