Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

ডেটিং অ্যাপে বন্ধুত্ব, তারপর 'যৌনতার ফাঁদে' পা দিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক!

দ্য ওয়াল ব্যুরো: 'প্রেমেরও জোয়ারে, ভাসাব দোঁহারে…' দোঁহে না হলেও সেই প্রেমের সাগরে একা ভেসেই আড়াই লাখ টাকা খোয়ালেন এক যুবক! অনলাইন জালিয়াতি, আরও সঠিক করে বললে যৌনতার ফাঁদে পা দিয়ে প্রতারণার চক্করে এত টাকা খুইয়ে বসলেন তিনি (Dating a

ডেটিং অ্যাপে বন্ধুত্ব, তারপর 'যৌনতার ফাঁদে' পা দিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক!

শেষ আপডেট: 27 August 2023 09:47

দ্য ওয়াল ব্যুরো: 'প্রেমেরও জোয়ারে, ভাসাব দোঁহারে…'

দোঁহে না হলেও সেই প্রেমের সাগরে একা ভেসেই আড়াই লাখ টাকা খোয়ালেন এক যুবক! অনলাইন জালিয়াতি, আরও সঠিক করে বললে যৌনতার ফাঁদে পা দিয়ে প্রতারণার চক্করে এত টাকা খুইয়ে বসলেন তিনি (Dating app scandal in Bangalore)।

বছর ৩০-র যুবক। থাকেন বেঙ্গালুরুতে। বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন একাকীত্বে। ঠিক করেন, ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলবেন। যেমন ভাবা তেমন কাজ। বন্ধু ও ভালবাসা খুঁজতে জনপ্রিয় এক ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেন ওই যুবক। কিন্তু সেখানে যে তিনি এমন ফাঁদে জড়িয়ে পড়বেন তা স্বপ্নেও ভাবতে পারেননি (Dating app scandal in Bangalore)।

খুব পরিচিত ছকে ফেঁসে গিয়েছিলেন ওই যুবক। প্রযুক্তি যাঁকে সবসময় উৎসাহিত করে, সেই প্রযুক্তির অন্ধকার দিকে তলিয়ে গিয়েছিলেন ওই যুবক। সংবাদমাধ্যম সূত্রে খবর, অনলাইন ডেটিং অ্যাপে আলাপ হয় নিকিতা নামে এক মেয়ের সঙ্গে।

কথা বলতে বলতে 'নিকিতা'র প্রেমে পড়ে যান ওই যুবক। তখনও বুঝতে পারেননি, সেটা ছিল তাঁকে ফাঁসানোর ছক মাত্র। অগস্টের ১৬ তারিখ কথাবার্তা শুরু হয় দু'জনের। মোবাইল নম্বর আদান প্রদানও করেন তাঁরা। তারপর মেসেজিং অ্যাপে শুরু হয় ভিডিও কল করা। কিন্তু সেই কথাবার্তা ওই যুবকের কাছে একটা সময় কিছুটা অদ্ভুত ও অস্বস্তিকর ঠেকতে শুরু করে। কিন্তু ততদিনে তিনি প্রতারণার জালে আষ্টেপিষ্টে জড়িয়ে পড়েছেন।

নিকিতার থেকে ভিডিও কলে এমন কিছু আবদার আসত, যা পূরণ করতে অস্বস্তি হত ওই যুবকের। কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি, পুরো ব্যাপারটাই রেকর্ডিং করা হচ্ছে। তারপর শুরু হয় ব্ল্যাকমেইল। ওই যুবকের আপত্তিকর ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়া ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার হুমকি আসে নিকিতার কাছ থেকে। যদি না টাকা দেওয়া হয় তবে ওই যুবকের সম্মান মাটিতে লুটিয়ে দেবে বলে জানায় নিকিতা। অগত্যা নিকিতার মুখ বন্ধ রাখতে তাকে টাকা দিতে শুরু করে ওই যুবক। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চাহিদা।

একটা সময় আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। তারপর সোজা চলে যান থানায়। অভিযোগ জানান, তিনি আড়াই লাখ টাকার বেশি প্রতারিত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করে বেঙ্গালুরুর সিআইডির সাইবার শাখা। এখনও খোয়া যাওয়া টাকা উদ্ধার করা না গেলেও জোরকদমে চলছে তদন্ত। সেইসঙ্গে এই ঘটনার কথা জানিয়ে সাধারণ মানুষকে সতর্কও করছে পুলিশ ও গোয়েন্দারা।

আরও পড়ুন: শুভেন্দু-সুকান্তদের তলব নাড্ডা-শাহের, বিরোধী দলনেতার রাজ্য সভাপতি হওয়ার জল্পনা তুঙ্গে


```