Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বিজেপি নেতার ছেলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল তরুণীকে, নাবালিকা বোনকেও ছাড়ল না

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে এক বিজেপি নেতার ছেলে (BJP leader's son) সহ ৪ জনের বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণ করা এবং তাঁর নাবালিকা বোনকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দাতিয়া জেলায়, যা কিনা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র

বিজেপি নেতার ছেলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল তরুণীকে, নাবালিকা বোনকেও ছাড়ল না

শেষ আপডেট: 16 July 2023 07:16

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে এক বিজেপি নেতার ছেলে (BJP leader's son) সহ ৪ জনের বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণ করা এবং তাঁর নাবালিকা বোনকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দাতিয়া জেলায়, যা কিনা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের (Narottam Mishra) খাসতালুক হিসেবে পরিচিত। তিনি দাতিয়ার বিধায়ক (Datia gang rape)।

এই ঘটনার পরেই নিগৃহীতার আত্মীয়রা এবং ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা থানা ঘেরাও করেন। তারপরেই দুজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার পরেই দুই নিগৃহীতার মধ্যে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, চারজন অভিযুক্তই উন্নাও থানা এলাকার বাসিন্দা। নিগৃহীতা মহিলা, তাঁর বোন, এবং অভিযুক্ত ৪ জনের প্রত্যেকেই পড়ুয়া, জানিয়েছেন দাতিয়ার পুলিশ সুপার প্রদীপ শর্মা।

ঘটনার ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। প্রদীপ শর্মা জানিয়েছেন, পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, চারজন অভিযুক্ত ২ বোনকে বাড়ি থেকে তুলে অন্য একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে চারজন মিলে প্রথমে বড় বোনকে ধর্ষণ করে। তারপর নাবালিকাকেও যৌন নির্যাতন করে তারা। পরে নাবালিকাই থানায় অভিযোগ দায়ের করে।

সেই ঘটনার পর বাড়ি ফিরে এসে আত্মহত্যার চেষ্টা করেন ধর্ষিতা তরুণী। তাঁকে উদ্ধার করে উত্তরপ্রদেশের ঝাঁসির এটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

২০টি কুকুরের ‘আধার’ কার্ড করে গলায় ঝোলানো হল! হারিয়ে গেলেও খোঁজ মিলবে কিউআর কোডে


```