Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দার্জিলিং যাওয়া আরও সহজ! এনজেপি নেমে গাড়ির ঝামেলা ছাড়ুন, উঠুন সস্তার ট্যাক্সি-বাসে

দার্জিলিং বা পাহাড়ে যাওয়ার জন্য বেশিরভাগ পর্যটকরাই নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন। স্টেশনের বাইরেই থাকে শয়ে শয়ে গাড়ি।

দার্জিলিং যাওয়া আরও সহজ! এনজেপি নেমে গাড়ির ঝামেলা ছাড়ুন, উঠুন সস্তার ট্যাক্সি-বাসে

সরকারি বাসে চেপেই এবার দার্জিলিং - ফাইল ছবি

শেষ আপডেট: 10 December 2024 13:41

দ্য ওয়াল ব্যুরো: শীতের আমেজ আরও বেশি করে গায়ে মাখতে প্রতি বছরের মতো এবারও ভিড় বাড়ছে দার্জিলিঙে। তবে এবার থেকে দার্জিলিং সফর অনেক বেশি সহজ হয়ে যাবে পর্যটকদের জন্য। কারণ স্টেশন থেকে নেমে গাড়ি ভাড়া করা বা দাম নিয়ে দরাদরি করে সময় নষ্ট করার ঝক্কি পোহাতে হবে না। পর্যটকদের জন্য আগে থেকেই থাকবে বাস, তাও আবার সরকারি! 

দার্জিলিং বা পাহাড়ে যাওয়ার জন্য বেশিরভাগ পর্যটকরাই নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন। স্টেশনের বাইরেই থাকে শয়ে শয়ে গাড়ি। সেই গাড়ি ভাড়া করেই পর্যটকরা বেরিয়ে পড়েন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙের জন্য। অনেক সময়ই গাড়ির কমতি থাকায় দেরি হয়ে যায় আবার ভাড়া নিয়ে দরদাম করতে গিয়েও সময় চলে যায়। কিন্তু এবার থেকে সে সমস্যা হবে না। 

এনজেপি স্টেশন থেকেই পর্যটকরা পেয়ে যাবেন এনবিএসটিসি-এর সরকারি ট্যাক্সিবাস। সেই বাস চড়েই সোজা পৌঁছে যাওয়া যাবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং। নন-এসি শুধু নয়, এসি বাসের পরিষেবাও শুরু করা হবে। তবে সব বাস যে পাহাড়েই যাবে এমনটা নয়। শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি বাস পরিষেবাও শুরু হতে চলেছে। 

সরকারি এই বাসের পরিষেবা একদমই সাধারণ বাসের মতো হবে না। অর্থাৎ নির্দিষ্ট কোনও স্টপেজ থাকবে না। মাঝপথ থেকে যাত্রীও তোলা হবে না। তাহলে কীভাবে পরিষেবা দেবে এই বাস? এনজেপি থেকে গাড়ি যেভাবে ভাড়া নেওয়া যায়, এই বাসও তেমন ভাড়া নেওয়া যাবে। একজনও গোটা বাস ভাড়া নিতে পারেন, আবার বড় কোনও পর্যটকের দলও তা ভাড়া নিতে পারে। 

৩০ আসন বিশিষ্ট এই বাসের বসার জায়গা খুবই আরামদায়ক এবং জানলাও বড়। তাই পাহাড়ে উঠতে উঠতে আশেপাশের ভিউও ভাল পাওয়া যাবে। একটি দল হোক বা অনেকে মিলে, গোটা বাসের ভাড়া ৮ হাজার টাকা মতো। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে এই ট্যাক্সিবাস থাকবে এবং তার অনলাইন বুকিংও করা যাবে। 


```