Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দার্জিলিংয়ে ফের চাকা গড়াল টয়ট্রেনের, চার মাস পর খুশির আমেজ পর্যটকদের মধ্যে

বহু জায়গায় ধস নামার কারণে ট্রেন চালানোই দুষ্কর হয়ে উঠেছিল। ক্ষতি হয় রেললাইনেরও।

দার্জিলিংয়ে ফের চাকা গড়াল টয়ট্রেনের, চার মাস পর খুশির আমেজ পর্যটকদের মধ্যে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 November 2024 18:03

দ্য ওয়াল ব্যুরো: সাড়ে চার মাস পর আবার পাহাড়ে শোনা গেল টয়ট্রেনের আওয়াজ। ‘কু ঝিক ঝিক’ শব্দে খুশির হওয়া পর্যটকদের মধ্যেও। রবিবার থেকে আবার চালু হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এতদিন রেললাইনের কাজের জন্য বন্ধ ছিল এনজেপি-দার্জিলিং রুটের ট্রেন পরিষেবা। 

গত জুলাই মাস থেকে পাহাড়ে টয়ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। একটানা বৃষ্টির জেরে বিগত কয়েক মাস ধরে দার্জিলিং সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। বহু জায়গায় ধস নামার কারণে ট্রেন চালানোই দুষ্কর হয়ে উঠেছিল। ক্ষতি হয় রেললাইনেরও। যে কোনও সময় বিপদ ঘটে যাওয়ার আশঙ্কাতেই ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চেয়েছিল পুজোর আগেই রেললাইন মেরামত করে ট্রেন চালু করে দিতে। কিন্তু সেটা করা সম্ভব হয়নি। আসলে পুজোর সময়ে পাহাড় স্বাভাবিকভাবেই ভিড় বেড়ে যায়। অনেক পর্যটক দার্জিলিংয়ে আসেন শুধুমাত্র টয়ট্রেনের আনন্দ নিতে। কিন্তু ট্রেন বন্ধ থাকায় মন খারাপ ছিল সকলেরই। অবশেষে সাড়ে ৪ মাস পর স্বস্তি পেলেন পর্যটকরা। 

রবিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএমের উপস্থিতিতে ৩৫ জন পর্যটক নিয়ে ফের চালু হয় এনজেপি-দার্জিলিং টয়ট্রেন। তবে প্রতি বছর যাতে বর্ষার সময়ে ট্রেন বন্ধ না রেখে পরিষেবা দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। কারণ এইভাবে কয়েক মাস ট্রেন বন্ধ রাখার জেরে অনেক ক্ষতি হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। তাই বর্ষাকাল শুরুর আগেই লাইন মেরামতির কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  


```