Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিআরডিও-র সামগ্রী বিদেশে পাচারের ছক, দার্জিলিং থেকে গ্রেফতার তৃণমূলের কর্মাধ্যক্ষের স্বামী

বলার অপেক্ষা রাখে না, ভয়ঙ্কর এই রেডিও অ্য়াকটিভ এলিমেন্ট ঠিক কতটা স্পর্শকাতর। কিন্তু তৃণমূলের কর্মাধ্যক্ষের স্বামীর কাছে কোথা থেকে এসব এল এবং কীভাবে এল, তা এখনও প্রকাশ্যে আসেনি। 

ডিআরডিও-র সামগ্রী বিদেশে পাচারের ছক, দার্জিলিং থেকে গ্রেফতার তৃণমূলের কর্মাধ্যক্ষের স্বামী

উদ্ধার ডিআরডিও-র সামগ্রী ও তেজস্ক্রিয় বস্তু

শেষ আপডেট: 28 November 2024 20:46

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। উদ্ধার হয়েছে ডিআরডিও-র নথি এবং তেজস্ক্রিয় বস্তু! 

বলার অপেক্ষা রাখে না, ভয়ঙ্কর এই রেডিও অ্য়াকটিভ এলিমেন্ট ঠিক কতটা স্পর্শকাতর। কিন্তু তৃণমূলের কর্মাধ্যক্ষের স্বামীর কাছে কোথা থেকে এসব এল এবং কীভাবে এল, তা এখনও প্রকাশ্যে আসেনি। 

এই ডিআরডিও-র নথি পাচারের অভিযোগে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে ধৃত ফ্রান্সিস এক্কা বন দফতরের কর্মী। 

খবর এই যে, সেনার গোয়েন্দা বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে পাকড়াও করা হয় ওই বনকর্মীকে। ক্রেতা সেজে অভিযানে নেমে তাঁকে পাকড়াও করা হয়। 

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে সংক্ষেপে ডিআরডিও বলা হয়। 

পুলিশ সুপার (কার্শিয়াং) অভিষেক রায়ের বক্তব্য, '২০১৫ সালে অভিযুক্ত সেনার কিছু সামগ্রী চুরি করে। এর পর থেকে তাঁর খোঁজ চলছিল। মঙ্গলবার রাতে অভিযুক্তকে ধরতে আমাদের সহযোগিতা চাওয়া হয়। যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।' 

ধৃতের বিরুদ্ধে সরকারি সম্পত্তি চুরি, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পানিঘাটা পুলিশ।


```