দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই বিকল মেট্রোর এসি রেক। ব্যস্ত সময়ে প্রায় ২৩ মিনিট মেট্রো পরিষেবা বন্ধ ছিল শোভাবাজার মেট্রো স্টেশনে।
জানা গিয়েছে, সকাল ৯টা ৫৮ মিনিট নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে পৌঁছয় একটি এসি মেট্রো। আচমকাই বিকল হয়ে যায় ওই মেট্রোর একটি এসি রেক। যাত্রীদের মেট্রো থেকে নেমে যাওয়ার অনুরোধ জানায় মেট্রো কর্তৃপক্ষ। আর এর পরেই শুরু হয় বিক্ষোভ। মেট্রো থেকে নেমে স্টেশনেই জড়ো হন বেশ কিছু যাত্রী। সোমবার সকালের ব্যস্ত সময়ে মেট্রোর পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ উগরে দেন তাঁরা। যদিও খানিক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক ভাবে পরিষেবা ব্যাহত হলেও ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে। যাত্রীরা পরবর্তী মেট্রোগুলিতে নির্ভয়ে যাতায়াত করতে পারেন।