Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলিত মহিলার রান্না বয়কট গুজরাতের স্কুলে! ২০ দিন ধরে খাচ্ছে না দেড়শো বাচ্চা, নিষ্ক্রিয় পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: গত ১৬ জুন থেকে স্কুলের মিড ডে মিল খাচ্ছে না ১৪৭ জন স্কুলপড়ুয়া! তারা সকলেই ওবিসি কমিউনিটির। তাদের পরিবারের দাবি, স্কুলের মিড ডে মিল রান্না করেন এক দলিত মহিলা (Dalit Woman)। তাঁর হাতে রাঁধা খাবার বাচ্চারা খাবে না! গুজরাতের

দলিত মহিলার রান্না বয়কট গুজরাতের স্কুলে! ২০ দিন ধরে খাচ্ছে না দেড়শো বাচ্চা, নিষ্ক্রিয় পুলিশ

শেষ আপডেট: 5 August 2022 02:35

দ্য ওয়াল ব্যুরো: গত ১৬ জুন থেকে স্কুলের মিড ডে মিল খাচ্ছে না ১৪৭ জন স্কুলপড়ুয়া! তারা সকলেই ওবিসি কমিউনিটির। তাদের পরিবারের দাবি, স্কুলের মিড ডে মিল রান্না করেন এক দলিত মহিলা (Dalit Woman)। তাঁর হাতে রাঁধা খাবার বাচ্চারা খাবে না! গুজরাতের মরবি এলাকার একটি সরকারি স্কুলে চলছে এই 'জাতের নামে বজ্জাতি'।

সূত্রের খবর, ওই স্কুলটিতে গুজরাতের কোলি, ভারোয়াদ, ঠাকুর-সহ নানা সম্প্রদায়ের শিশুরা পড়াশোনা করে। তারা মূলত ওবিসি সম্প্রদায়ভুক্ত। তাদের মধ্যে জাতপাত নিয়ে প্রবল ছুঁতমার্গ রয়েছে। তাই তাদের পরিবার মিড-ডে মিলের খাবার বাচ্চাকে খেতে দিতে অস্বীকার করেছে।

জানা গেছে, সম্প্রতি ধারা মাকোয়ানা নামে এক মহিলা মরবি এলাকার শ্রী সোখদা প্রাইমারি স্কুলে মিড ডে মিলের রান্না করার দায়িত্ব পেয়েছেন। প্রথম দিন, ১৬ জুন তিনি স্কুলে গিয়ে ১৫৩ জন পড়ুয়ার জন্য রান্না করেন। কিন্তু ওবিসি সম্প্রদায়ের ১৪৭ জন পড়ুয়া সেই রান্না করা খাবার খেতে চায়নি বলে অভিযোগ।

এই নিয়ে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেছেন ওই মহিলার স্বামী গোপী মাকোয়ানা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছাত্ররা কিছুতেই খাবারের লাইনে বসছিল না। তিনি বিষয়টি নিয়ে অভিভাবকদের আলাদা করে জিজ্ঞাসা করেন, তখনই তাঁরা বলেন, দলিত মহিলার রান্না করা খাবার বাচ্চারা খাবে না। ফলে প্রচুর খাবার নষ্ট হয়। স্কুল কর্তৃপক্ষ যদিও অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কেউ কথা শুনতে চাননি। প্রতিদিন একই কাণ্ড হতে থাকে।

এই ঘটনায় স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, অভিভাবকদের সঙ্গে মিটিং করেছেন তাঁরা, বুঝিয়েছেন জাতের এমন ফারাক হয় না। সব মানুষই সমান। তবু এত বছরের গোঁড়ামি ভেঙে তাঁরা বুঝতে চাইছেন না।

গোপী মাকোয়ানার দাবি, বিষয়টি বোঝানোর নয়, পুলিশের সক্রিয় ভূমিকা দরকার। অথচ পুলিশের মনোভাব গা-ছাড়া, তারা বলছে এটা প্রশাসন আর স্কুলের ব্যাপার।

দলিত ছাত্রীদের পোশাক খুলিয়ে দিলেন শিক্ষিকারা! উত্তরপ্রদেশের স্কুলে জঘন্য কাণ্ড


```